গত তিন বছর ধরে নিজের গ্রেফতারি এড়াতে মালয়েশিয়াতে বাস করছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ জাকির নায়েক৷ ২০১৬ সালে ঢাকায় ভয়াবহ জঙ্গিহানার সঙ্গে নাম জুড়ে যায় এই ইসলামিক ধর্মপ্রচারকের। এরপর নিজের গ্রেফতারি এড়াতে দেশ ছাড়েন তিনি। এবারে দেশে ফিরতে রাজি হলেও তা শর্তসাপেক্ষ।
এর পূর্বেও জাকির নায়েকের দেশে ফিরে আসা নিয়ে নানান জল্পনা হয়েছিল। কিন্তু দেশে ফেরেননি তিনি। গ্রেফতারি এড়াতে রয়ে যান মালয়েশিয়াতেই। দাবী করেন যে তিনি নির্দোষ, কোনো জঙ্গিবাদের সঙ্গে তিনি জড়িত নন। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে তদন্তের মুখোমুখি হওয়াটা তাঁর একান্ত জরুরি, তারজন্য তাকে ফিরে আসতে হবে নিজের দেশেই। আর তাই অবশেষে ভারতে ফিরে আসতে রাজি হয়েছেন তিনি। তবে সবটাই শর্তসাপেক্ষে।






