খাগড়াগড় কান্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করলো NIA।

সালটা ২০১৪, ২ অক্টোবর পূজার ঠিক আগে হঠাৎই বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে মারা যায় সে বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা শাকিল আহমেদ এবং সোভন মন্ডল। আহত হন আবদুল হাকিম৷ এরপরই পুলিশ বাহিনী গিয়ে তল্লাশি চালায় সেই বাড়িতে। উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক, বোমা তৈরীর মশলা এবং সরঞ্জাম৷ জানা যায় যে বাড়িতে ডেরা ছিল জামাত – উল – মুজাহিদিনের সক্রিয় সদস্যদের। সেবছর তাদের প্ল্যান ছিল পূজায় কলকাতাতে নাশকতা ছড়ানোর। এরপরই পুলিশ গ্রেফতার করে সেই মৃত জঙ্গিদের স্ত্রী দের৷

 

এরপর তদন্তে নামে NIA। জানা যায় যে এক দু জন নয়, প্রায় ২০-২৫ জন জঙ্গি এই কাজের জন্য অনুশীলন করছিল৷ এরপরই তল্লাশি চালিয়ে গত বছর অন্যান্য কিছু জঙ্গিদের সঙ্গে NIA বেঙ্গালুরু থেকে পাকরাও করে খাগড়াগড় কান্ডের অন্যতম মূল পান্ডা মহম্মদ জহিদুল ইসলাম ওরফে কওসরকে৷

এরপরই ফের বড়সড় সাফল্য পেলো NIA। এবারে তাঁরা গ্রেফতার করলেন এই খাগড়াগর কান্ডে মূল অভিযুক্ত হাবিবুর রহমান শেখ কে। গতকাল তাকে বেঙ্গালুরু থেকেই ফের গ্রেফতার করা হয়৷ ২০১৫ সালের মার্চ মাসে ধৃত হাবিবুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়৷ তাকে পাকরাওএর জন্য ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল NIA। এবারে সেই হাবিবুকেই গ্রেফতার করে এক বড়সড় সাফল্য পেলো NIA।

বীরভূমের বোলপুরে এই হাবিবুর নির্দেশেই চলতো একটি জেএমবি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র৷ গতকাল পাকরাওএর পর গতকালই তাকে স্থানীয় আদালতে পেশ করা হলে NIA সেই জঙ্গিকে পাঁচ দিনের বিশেষ ট্রানজিট রিম্যান্ডে কলকাতা নিয়ে আসার অনুমতি পেয়েছে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর