সাবধান!! এবারে গুগল সার্চের মাধ্যমেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে হ্যাকাররা।

আপনার অতি কষ্টে সঞ্চিত টাকা হাফিস করে দেওয়ার জন্য সারাক্ষণই সুযোগের খোঁজে থাকে হ্যাকাররা। তারা বিভিন্ন টোপ ফেলে আপনাকে আকৃষ্ট করার জন্য, আর তাতে আপনি অসাবধান হয়ে গেলেই ঘটে যেতে পারে বিপদ। এমনকি এবার থেকে গুগলে কিছু জিনিস সার্চ করার ক্ষেত্রেও থাকুন সাবধান।

Check out best Bengal Football website

গুগল সার্চ আমাদের দৈনন্দিন এক বিষয়। প্রায় রোজই একাধিক বিষয় নিয়ে আমরা গুগলে সার্চ করে থাকি। আর এখন এই গুগল সার্চকেই নয়া ভাবে হাতিয়ার বানাচ্ছে হ্যাকাররা৷

এর পূর্বে দেখা যেতো যে হ্যাকাররা অনেক সময় আপানার ফোনে কোনো লোভনীয় পুরষ্কারের বা অফারের ভুয়ো মেসেজ কিংবা ই-মেইল করতো। আর তাতে থাকতো একটি লিঙ্ক। অসাবধানতা বশত বা অসর্তক ভাবে আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যেতে পারতো সর্বনাশ৷ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খুব সহজেই টাকা কেটে নিতে পারতো হ্যাকাররা। এরপর এই বিষয়টি নিয়ে মোটামুটি ভাবে একটি জনসচেতনতা গড়ে ওঠার পর এবারে আপনার অর্থ লুঠতে অন্য পদ্ধতি নিয়ে হ্যাকারের দল।

এবারে গুগল সার্চের ব্যবহার করছে একদল হ্যাকার। এক্ষেত্রে ব্যবহার জরা হচ্ছে ভুয়ো সাইটের। সাধারণত বিটকয়েন এবং কোড জেনারেশন অপশন সার্চ করলে খুলে যাচ্ছে কিছু ভুয়ো ওয়েবসাইট। দেখা গেছে এমন সার্চে গুগলের দেখানো প্রথম পাঁচটা সাইটের মধ্যে চারটেই প্রায় ভুয়ো থাকছে। আর অসাবধানতা বশত আপনি যদি সেই ভুয়ো সাইটে ক্লিক করে বসেন তবে ঘটে যেতে পারে সর্বনাশ৷ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস করে দিতে পারে হ্যাকাররা। ইতিমধ্যেই এই নয়া প্রতারণার ফাঁদে পা দিয়ে ২০ হাজার ডলার হারাতে হয়েছে এক ব্যাক্তিকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment