আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে চলছে আন্দোলন ও প্রতিবাদ। জুনিয়র চিকিৎসকরা অনশন তুলে নিলেও আন্দোলনের পথ থেকে সরে আসেন নি তারা। আন্দোলন চলছে পুরোদমে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’কে চিঠি দিলেন আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবা।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ অমিত শাহ্’কে ইমেল করেছেন নির্যাতিতার মা-বাবা। তাদের মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন তারা। অমিত শাহ্’র সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন তারাএই চিঠির মাধ্যমে।
এর আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে কথা বলে তাদের মধ্যেকার কথোপকথন তিনটি ভাষায় অনুবাদ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’কে পাঠিয়েছিলেন। এর মাধ্যমে অমিত শাহ নির্যাতিতার মা-বাবার বক্তব্য জানতে পেরেছিলেন। এবার অমিত শাহ্’কে সরাসরি চিঠি দিলেন নির্যাতিতার মা-বাবা।
আগামীকাল, বুধবার বঙ্গ সফরে আসার কথা ছিল অমিত শাহ্’র। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, আবহাওয়ার গতিপ্রকৃতির কারণে তাঁর সেই সফর বাতিল করা হয়েছে। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। সেই কারণেই বঙ্গ সফর বাতিলের সিদ্ধান্ত শাহ্’র। তিনি বঙ্গ সফরে এলে নির্যাতিতার মা-বাবা তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেতেন বটে। কিন্তু তাঁর সফর বাতিলের ফলে তা আর হবে না। এবার আর জি করের নির্যাতিতার মা-বাবার এই চিঠির প্রেক্ষিতে শাহ কী জবাব দেন, সেটাই দেখার!





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!