বেলডাঙা যাওয়ার পথে সুকান্তকে বাধা, পুলিশের সঙ্গে বচসা-ধ্বস্তাধস্তিতে জড়ালেন বিজেপি নেতা, গ্রেফতার সুকান্ত

মুর্শিদাবাদের বেলডাঙায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর পথ আটকায় পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। রাস্তায় বসে বসে বিক্ষোভ দেখান। তাঁকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের বেলডাঙা উত্তপ্ত। কার্তিক পুজোর আলোকসজ্জায় আপত্তিকর শব্দ লেখা হয়েছে বলে অভিযোগ তুলে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেখানে, এমনটাই অভিযোগ। হিন্দুদের ঘরবাড়ি, দোকান ভাঙচুর করা হয়। এই ঘটনায় প্রবল উত্তেজনা ওই এলাকায়। বন্ধ করা হয়েছে ইন্টারনেট। এমন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রশাসনকে তোপ দেগেছে বিজেপি।

এরই মধ্যে আজ, বুধবার বেলডাঙায় যাওয়ার কর্মসূচি নেন সুকান্ত মজুমদার। সুকান্ত আসছেন খবর পেয়েই এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। বাহিনীর পদস্থ কর্তারাও ছিলেন সেখানে। সুকান্তের কনভয় সেখানে পৌঁছলে তাঁকে বাধা দেয় পুলিশ।

পুলিশের যুক্তি, ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। এই মুহূর্তে সেখানে সুকান্ত গেলে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। কিন্তু সুকান্তের দাবী, যে জায়গায় তাঁকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙার দূরত্ব ৫০ কিলোমিটারের বেশি। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদার। রাস্তায় বসে বিক্ষোভ দেখান। ধ্বস্তাধস্তিও চলে। সুকান্ত-সহ বেশ কিছু বিজেপি নেতাদের আটক করে পুলিশ।   

আরও পড়ুনঃ শান্তনু সেনকে পদ থেকে সরাতে চেয়ে স্বাস্থ্যভবনে চিঠি আর জি করের আর্থিক দুর্নীতিতে নাম জড়ানো সুদীপ্ত রায়ের, তৃণমূলে ক্ষণিকের অতিথি শান্তনু?

এই ঘটনায় সুকান্ত বলেন, “আমি বেলডাঙায় আক্রান্ত মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে পুলিশ ব্যারিকেড করে আটকেছে। বলছে ১৪৪ ধারা আছে। সে তো এখান থেকে ৫০ কিলোমিটার দূরে। আমাকে বহরমপুর যেতে দেওয়া হোক। সেখানে আমি জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। প্রতি রাতে আমাদের কাছে ফোন আসছে। আমরা বুঝতে পারছি বেলডাঙার হিন্দুরা কী রকম আতঙ্কে রয়েছেন”।

RELATED Articles