Breaking: দিওয়ালি ধামাকা! পেট্রোল-ডিজেলের দাম এতটা কমানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার!

দীপাবলীর আগেই মানুষের জীবনে খুশির খবর এনে দিলো মোদি সরকার। দাম কমে গেল পেট্রোল-ডিজেলের। অনেক টাকা করে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পেট্রোল ডিজেলের উপর।

সংবাদ সংস্থা এএনআই এর পক্ষ থেকে জানা যাচ্ছে, পেট্রলে ৫ টাকা এবং ডিজেলের ১০ টাকা করে এক্সাইজ ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে বিশেষজ্ঞমহল বলছে যে পেট্রোলের দাম অনেকটাই কমতে পারে দেশের বিভিন্ন রাজ্যে। যা শুনে খুশিতে ফেটে পড়েছে সাধারণ মানুষ। সকলেই বলছেন যে এখনো পর্যন্ত দিওয়ালির সেরা উপহার দিল মোদি সরকার।

আপনি যদি নিজের শহরে পেট্রোল-ডিজেলের দাম কত জানতে চান তাহলে
ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে।
পেট্রোল-ডিজেলের দাম একশ টাকার উপর বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে ছিল। সকলেই বলতে শুরু করেছিলেন যে সোনার থেকেও দামি হয়ে গেছে পেট্রোল। পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার সম্মুখীন হয়েছিল এই অত্যাধিক দামের জন্য। কিন্তু এখন কর ছাড় দেওয়ায় পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমে যাবে বলে মত সকলের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর