নবান্ন অভিযান শুরু, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা, আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ পুলিশের, রণক্ষেত্র এলাকা

আন্দোলনের শুরুতেই তুলকালাম পরিস্থিতি। নবান্ন অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হল সাঁতরাগাছি এলাকা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের দিকে ছোঁড়া হল ইট-পাটকেল।

আর জি করের ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের তরফে। এই অভিযানকে ঠেকাতে কড়া নিরাপত্তা নবান্ন ও সংলগ্ন এলাকায়। নবান্নগামী নানান রাস্তায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে পুলিশ। ৭ ফুট উঁচু গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হয়। কিন্তু আটকানো গেল না জনস্রোত।

সাঁতরাগাছির কাছে ধুন্ধুমার কাণ্ড। মিছিলকে আটকাতে পুলিশ চেষ্টা করলেও তা প্রায় ব্যর্থ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ছাত্রনেতা। হাওড়া ব্রিজের কাছে রণখেত্র পরিস্থিতি। ইট-পাটকেল ছোঁড়া হয় পুলিশের দিকে। এরপরই লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ।

পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাত্রদের তরফে। এরপরই জলকামান ছোঁড়া শুরু করে পুলিশ। হাওড়া ব্রিজে চরম উত্তেজনা। আন্দোলনকে দমাতে সচেষ্ট পুলিশ। কিন্তু হার না মানা জেদ ছাত্রসমাজেরও।

RELATED Articles