রাজ-কন্যা ঠিক যেন হলুদ পরী, সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির ছবি পোস্ট করলেন মা শুভশ্রী, কমেন্ট বক্স ভরে উঠল আদর-ভালোবাসায়

গত বছর নভেম্বর মাসে ছেলে ইউভানের পর কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও রাজ চক্রবর্তী। ৩০ শে নভেম্বর শুভশ্রীর কোল আলো করে আসে ইয়ালিনি। ইতিমধ্যেই মেয়ের ছয় মাস পূর্ণ হয়েছে। তবে এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। সমাজ মাধ্যমে ছবি শেয়ার করলেও সেখানে মুখ থাকে ঢাকা। সোমবার রাতে মেয়ের একটি ছবি শেয়ার করেছেন মা শুভশ্রী গাঙ্গুলী। রাজের ছোট্ট ও কন্যা সন্তান গায়ে হলুদ রঙের ফ্রক পড়ে দেখতে লাগছে একেবারে পুতুলের মতো। পায়ে পড়ে রয়েছে সাদা রংয়ের মোজা, মেয়ের ঝলক ইন্সটা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। ‌

গত মাসে এক রবিবারের সকালে তাদের পরিবারের আড্ডার ছবি প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী (Subhasree Ganguly)। ছেলে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন বাবা রাজ চক্রবর্তী। ছবি দেখে মনে হচ্ছে ইউভান আর ইয়ালিনি নিজেদের মধ্যে গল্পেতে মজে। তবে সেই ছবিতেও মেয়ের মুখ দেখা যায়নি। এই ছবির কমেন্ট সেকশনে মেয়ে ইয়ালিনিকে দেখার আবদার করেছেন রাজ-শুভশ্রী অনুরাগীরা। একজন লিখেছিলেন, “মেয়ের মুখ দেখাও, এত নাটক করার কী দরকার”। অপরজন লেখেন, “বিপাশা বসুর মেয়ের হেয়ারস্টাইলের কপি পেষ্ট। এদের জীবনটাই জেরক্স কপি”। অন্যজন লিখলেন, “আমি নিশ্চিত ইয়ালিনি খুব মিষ্টি। একটু মুখ দেখাও না দিদি”।

রাজ-কন্যা ঠিক যেন হলুদ পরী, সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির ছবি পোস্ট করলেন মা শুভশ্রী, কমেন্ট বক্স ভরে উঠল আদর-ভালোবাসায়

দ্বিতীয় প্রেগনেন্সির সময় বারবার শুভশ্রীকে (Subhasree Ganguly) বলতে শোনা গেছিল তার ইচ্ছা একটি কন্যা সন্তান জন্ম হোক। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতেও শোনা গিয়েছিল, “ঈশ্বর প্রতি মুহূর্তে কত নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া–আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।” রাজও আগেই জানিয়েছিলেন, “প্রথম থেকেই তাঁদের ঠিক ছিল দুই সন্তান নেবেন। আর সেই মতো, ইউভানের ৩ বছর হতে না হতেই, জন্ম ইয়ালিনির।”

রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্মের পরই কাজে ফিরেছেন শুভশ্রী (Subhasree Ganguly)। কাজের সূত্রে তিনি এখন ব্যস্ত বাবলি সিনেমা নিয়ে। এই সিনেমায় শুভশ্রীর সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। রাজও এখন ব্যস্ত তার কাজ নিয়ে। বাবলি সিনেমাতে ঝলক দেখেছে দর্শকেরা। এই ছবির টিজারে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গিয়েছে। বাবলিতে রয়েছেন সৌরসেনী মৈত্র। বাবলির পাশাপাশি এসভিএফের একটি সিনেমা পরিচালনা করছেন রাজ। সেই‌ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীকে। যে ছবিতে কাজ করতে দেখা যাবে শুভশ্রীকেও। এর সাথেই দেবালয় ভট্টাচার্যের একটি ভূতের সিনেমাতেও দেখা যাবে শুভশ্রীকে।

RELATED Articles