ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পুণেতে ৭৭তম সেনা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভবিষ্যতে সংঘাত ও যুদ্ধ আরও ভয়ঙ্কর এবং আকস্মিক হবে। তিনি উল্লেখ করেন, প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে যুদ্ধের ধরনও বদলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে একসঙ্গে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত শান্তি প্রিয় দেশ হলেও শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার ওপর জোর দেন এবং সশস্ত্র বাহিনীকে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার মোকাবিলায় সদা সতর্ক থাকার আহ্বান জানান।
এদিন রাজনাথ বলেন, ‘আমরা যখন ভারতীয় সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধ নিয়ে কথা বলি, তখন আমার বিশ্বাস যে আগামী দিনে যুদ্ধ আরও নৃশংস এবং আকস্মিক হতে চলেছে। এবং এক্ষেত্রে নিত্যনতুন পদ্ধতিও অবলম্বন করা হবে। প্রযুক্তি যত বেশি উন্নতি হবে, আগামী দিনে যুদ্ধের চেহারাও ততই বদলে যাবে।…’। ‘তাই সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। যাতে একসঙ্গে একাধিক চ্যালেঞ্জ চলে এলেও তারা তার মোকাবিলা করতে পারে। আর সেই কারণেই সর্বক্ষণ গতিশীল পরিবর্তন ও সংস্কার করতে থাকা জরুরি।’
নিজের বক্তব্যে রাজনাথ আরও বলেন, ‘এই হল সেই সাহসী মাটি, যে মাটিতে ছত্রপতি শিবাজী মহারাজ, ছত্রপতি সম্ভাজি মহারাজ এবং বাজিরাওয়ের মতো সন্তানের জন্ম হয়েছিল। এই হল সেই মাটি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে মা তারাবাইয়ের বলিদান এবং যেখানে বাল গঙ্গাধর তিলক স্বাধীনতার উন্মেষ ঘটিয়েছিলেন।…’ ২০৪৭ সালের মধ্যে ভারতবর্ষ একটি উন্নত রাষ্ট্রে পরিবর্তিত হবে এবং সেক্ষেত্রে সেনার ভূমিকা অপরিসীম থাকবে বলে আশ্বাস প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মুম্বাইয়ের নাসিকে ভয়ংকর সড়ক দুর্ঘটনা! প্রাণ হারালো কন্যা সব অন্তঃসত্ত্বা মহিলা!
এছাড়া, রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন এবং অপ্রত্যাশিত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সর্বোপরি, প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মূল উদ্দেশ্য হলো ভারতীয় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ ও যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত রাখা, যাতে দেশের সার্বভৌমত্ব ও শান্তি সুরক্ষিত থাকে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!