সম্পর্কের সিলমোহর অফিসিয়ালি দেননি, একেবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন-সোহিনী! কবে বিয়ে?

কানাঘুষোয় অনেকদিনই তাদের প্রেমের জল্পনা শোনা গেছিল তবে জাহির করেনি কেউই। ‌ সদ্য ব্রেকআপ হওয়া থেকে উঠেছেন দুজনেই তারপরে নতুন সম্পর্ক ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায় এদিকে ওদিকে। তবে নিজেরা একসাথে ছবি পোস্ট করেননি অনেক দিন। যে সময়টা তারা প্রেমে পড়েন সময়টা বিচ্ছেদের মন খারাপের। শোভনের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী স্বস্তিকার। সোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয় রণজয় বিষ্ণুর। সোহিনীর ভাঙা মন জুড়েছে শোভন (Sohini-Sovon)

এই বছর প্রেম দিবসে সুইডেন থেকে ঘুরে এসেছেন দুজনে। তাঁদের প্রেম এখন ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় বার কয়েক সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও নিমেষেই তা ডিলিট হয়ে গেছে। সবকিছুর পর অবশেষে প্রেমে সিলমোহর দিলেন সোহিনী। সোহিনী বলেন শোভনের সাথে ভালো আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জাহির করাই সবকিছু নয় এটা বুঝতে পেরেই অভিনেত্রী এতদিন লুকিয়েছেন সবকিছু। সাক্ষাৎকারে নিজেই তাদের প্রেম নিয়ে কথা বলেছেন সোহিনী। তিনি বলেছেন, ‘বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। যা হবে ভবিষ্যতে দেখা যাবে। আমরা ভালো আছি।’।

কানাঘুষোয় শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন-সোহিনী (Sohini-Sovon)খুব শীঘ্রই নাকি ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্ককে অফিসিয়াল তকমা দেবেন শোভন ও সোহিনী। সম্প্রতি, শোভন একটি প্রেমের গানের টিজার প্রকাশ করেছেন, তাতে আবছা যে মহিলাকে দেখা যাচ্ছছ অনেকেই মনে করেছেন তিনি সোহিনী। এরই মাঝে গুঞ্জন তৈরি হয়েছে, এই সম্পর্কে সিলমোহর দিতে চলেছেন সোহিনী ও শোভন।

প্রেম নিয়ে কথা বলতে গিয়ে আগেই অভিনেত্রী জানান, ‘আমি নিজে থেকে কিছু বলতে পারি না। আমি সবসময় উলটো দিকের মানুষটার জন্যই বসে থেকেছি। আমি প্রেমের ক্ষেত্রে অন্য মানুষটাকে বলতে পারি না। আমি বন্ধু হিসাবে কথা বললেও প্রেমে সেভাবে কাউকে বলতে পারি না। তবে সেই মানুষটাকে দেখি, দেখি যে নিজের কাজে কতটা ফোকাস, সে সোশ্যাল মিডিয়া ফ্রিক কিনা! সেগুলো দেখে একটু জাজ করি। একটু বুঝে নিই।’

কোন গুণ সঙ্গীর মধ্যে পছন্দ করেন অভিনেত্রী। জানিয়েছেন, ‘তাঁর পড়াশোনা, সে বই পড়ে কিনা! সে বই পড়ার ভান করে কিনা। কারণ যে বই পড়ার ভান করতে পারে, যে জীবনে অনেক কিছুতেই ভান করতে পারে। ভুলক্রুটি মানুষের মধ্যে থাকবে, কিন্তু সে নিজের ভুলগুলো স্বীকার করতে পারে কিনা। এগুলো থাকলে সেই মানুষটার সঙ্গে অনেকটা পথ চলা যায়।’

আরও অন্যান্য খবর