শিয়ালদহের (Sealdah) সব শাখাতেই ১২ কামরা ট্রেন চালু করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহের (Sealdah) সমস্ত শাখায় ১২ ভাগে লোকাল ট্রেন চালানোর পরিকাঠামো করার দরকার ছিল তা শেষ হয়েছে ইতিমধ্যেই। লোকসভা ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে। তারপরেই চালু হবে নতুন পরিষেবা।
পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনের ট্রেন যাতায়াত করে-
পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনের ট্রেন যাতায়াত করে— শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগ। এই ট্রেনের শিয়ালদহ দক্ষিণের ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন ১২ বগির ছিল না। বেশিরভাগ ট্রেন ছিল নয় কামরার।
শিয়ালদহ শাখার ফ্যানগুলিতে যে পরিমাণ ভিড় হয় তাতে নয় বগে ট্রেনে যাত্রীদের অসুবিধা হয়। যাত্রীদের কথা ভেবে পূর্ব রেলের তরফে ট্রেনের কামরা সংখ্যা বাড়ানোর কথা ভাবা হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে এই ভাবনা অনেকদিন আগেই ভাবা হয়েছিল তবে তা বাস্তবায়িত করা এতটাও সহজ ছিল না। কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বেড়ে যাবে। সেই কথা মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্রথমে প্লাটফর্ম গুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করে। আশেপাশে চলতে থাকে ওভার হেডের তারের সংস্কার সিগন্যালিং ইন্টারলকিং নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজ।
পূর্ব রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে যেহেতু শিয়ালদহ শাখা পূর্ব রেলের একটি ব্যস্ততম স্টেশন তাই এই কাজ করা আরো অসুবিধা জনক হয়ে গেছিল। এই কাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার প্রয়োজন ছিল। তবে শিয়ালদহের মতো ব্যস্ততম স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা প্রায় অসম্ভব। অনেক বাধা পেরিয়েই স্টেশনের চার নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ এখন প্রায় শেষ। এখন কাজ চলছে এক দুই ও তিন নম্বর প্লাটফর্মে। এরপরে ৫ নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু হবে আর তারপরেই ১২ বগের লোকাল ট্রেন চালানো সম্ভব হবে বলে জানানো হয়েছে। পূর্ব রেলের ধারণা অনুযায়ী আগামী জুন মাসেই এসব কাজ শেষ হয়ে যাবে। তারপরেই শিয়ালদা সমস্ত বিভাগের লোকাল ট্রেন চালানো হবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার