দেব দীপাবলির পরই সোনায় মোড়ানো ভাগ্য হবে ৩ রাশির, বাড়বে সম্পদ-সমৃদ্ধি, খুলে যাবে আয়ের নতুন উৎস

সামনেই কার্তিক পূর্ণিমা। এদিনই দেশজুড়ে পালিত হবে দেব দীপাবলি। পৌরাণিক কাহিনী অনুযায়ী, অসুরদের উৎপাতে স্বর্গ দেবদেবীদের ছাড়তে হয়েছিল। এই কার্তিক পূর্ণিমার দিন দেবাদিদেব মহাদেব রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করে দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। স্বর্গ ফিরে পাওয়ার খুশিতে কার্তিক পূর্ণিমা তিথিতে দীপাবলি উদযাপন করেন দেবতারা। 

আবার এই দেব দীপাবলিকে ঘিরে আরও একটি বিশ্বাস কথিত রয়েছে। মনে করা হয় , এই দিনে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। সেই কারণে পূর্ণ আচারের সঙ্গে এদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে আর্থিক লাভ হয়। 

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ আগামী ১৬ নভেম্বর, সরাসরি গতিতে কুম্ভ রাশিতে আসবেন শনিদেব। এর ফলে দেব দীপাবলিতে যেমন দেবতারা স্বর্গ ফিরে পেয়েছিলেন, তেমনই সৌভাগ্য ফিরে পাবে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-  

বৃষ রাশি

দেব দীপাবলির পর থেকে দারুণ শুভ সময় শুরু হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। শনিদেব বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন এই রাশির জাতক-জাতিকাদের উপর। সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এদের। দীর্ঘদিনের পড়ে থাকা কাজও শেষ হবে এই সময়। আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

দেব দীপাবলির পর থেকে সৌভাগ্যের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় প্রচুর সম্পদ পাবেন এরা। অন্নের অভাব হবে না। সমাজে সম্মান বাড়বে এদের। কর্মক্ষেত্রে পদোন্নতির দিকে এগোতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। নতুন বাড়ি বা যানবাহন কিনতে পারেন এই সময়। অর্থনৈতিক দিক শক্তিশালী হবেন এই রাশির জাতক-জাতিকারা।

কর্কট রাশি

শনির এই গতি খুবই উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এদের জীবনে সুখ থাকবে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে এদের। নতুন চাকরির সুযোগ আসতে পারে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে লাভ হবে। বেতন বৃদ্ধি হবে এদের। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles