জেলে থাকা বড় দায়, জেল থেকে মুক্তি পেতে রেগেমেগে এবার বড় এক চাল খাটালেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান

সম্প্রতি দেখা গিয়েছে, নানান দুর্নীতিতে অভিযুক্তরাই একে একে জামিন পেয়েছেন। সে নিয়োগ দুর্নীতি হোক বা রেশন দুর্নীতি বা গরু পাচার, জেল থেকে ঠিক বেরিয়েছেন কিছু অভিযুক্ত। গরু পাচারে অভিযুক্ত বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলও জেলের বাইরে। এবার তাই সন্দেশখালির ‘বেতাজ বাদশা’রও ইচ্ছা জেগেছে জেলের বাইরে বেরোবেন তিনি। সেই কারণে এবার এক মোক্ষম চাল দিলেন শেখ শাহজাহান।

সন্দেশখালিতে জোর করে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন, বেআইনি ব্যবসা নানান অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। গত জানুয়ারি মাসে তাঁর বাড়িতেই অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। সেই থেকে পলাতক থাকলেও ৫৬ দিনের মাথায় পুলিশ গ্রেফতার করেছিল শাহজাহানকে।

এরপর তাকে তুলে দেওয়া হয় ইডির হাতে। বসিরহাট সংশোধনাগারে গিয়ে তাঁকে একাধিকবার জেরা করেছে ইডি। তবে তদন্তে সহযোগিতা করেন নি শাহজাহান। এড়িয়ে গিয়েছেন একাধিক প্রশ্ন। প্রথম থেকেই তাঁর হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী জাকির রুমান। একাধিকবার জামিনের আবেদন করলেও মেলেনি জামিন। সেই কারণেই এবার মনে হয় আর তাঁকে ভরসা করতে পারছেন না শাহজাহান। সেই কারণে তাঁকে সরিয়ে ফেললেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’।    

জানা গিয়েছে, নিজের পুরনো আইনজীবীকে সরিয়ে নিজের আইনজীবী হিসেবে মামলার দায়িত্ব দিয়েছেন বিপ্লব দাশগুপ্তকে। এই নতুন দায়িত্ব পাওয়া নিয়ে আইনজীবী বিপ্লব দাশগুপ্ত বলেন, “শাহজাহানের কেসের আগে শিবু হাজরার জামিন মামলা ঝুলে আছে। শাহজাহানেরও জামিন মামলা কোর্টের কাছে ঝুলে রয়েছে। ১৪ তারিখ ইডি রিপ্লাই ফাইল করতে পারে। এই মামলার এখনও তদন্ত চলছে। ফলে এখন কিছু বলা সম্ভব নয়”।

আরও পড়ুনঃ ছাত্রীদের শরীরে খারাপভাবে স্পর্শ, কুপ্রস্তাব, অশালীন মেসেজ মোবাইলে, বিস্ফোরক অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভ অভিভাবকদের

প্রসঙ্গত, কোনও মামলায় আইনজীবী বদল করা কোনও নতুন বিষয় নয়। আসলে দীর্ঘদিন ধরে জামিন না পেয়ে নিজের পুরনো আইনজীবী জাকির রুমানের উপর বেশ চটেছেন শাহজাহান, এমনটাই সূত্রের খবর। ইডি গ্রেফতার করলে সহজে জামিন মেলে না। সেই কারণে ইডির থেকে মুক্তি পেতে নিজের আইনজীবীই বদলে ফেললেন শাহজাহান। এবার দেখা যাক নতুন আইনজীবী শাহজাহানের জামিনের বৈতরণী পার করাতে পারেন কী না!

RELATED Articles