বিগত কয়েকদিন ধরেই বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনার নজির সামনে আসছে। এই বেপরোয়া গাড়ির গতি নিয়ে তৎপর প্রশাসন। এই সমস্যা ঠেকাতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলে খুনের মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এবার ফের উঠল বেপরোয়া গাড়ির ধাক্কার জেরে দুর্ঘটনার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে।
ঘটনাটি ঘটেছে কলকাতার সার্দান অ্যাভিনিউ এলাকায় বিবেকানন্দ পার্কের কাছে । বেপরোয়া গাড়ির ধাক্কার অভিযোগ উঠেছে ৯৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে। তাঁর গাড়িতে রক্তের দাগ রয়েছে বলে খবর। গাড়িটিকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, গাড়িটি এক বৃদ্ধা পথচারীকে ধাক্কা মেরেছে। বৃদ্ধার ডান হাতে বেশ চোট লাগে বলে খবর। আহত ওই বৃদ্ধাকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। শুধুমাত্র বৃদ্ধাই নয়, অন্য একটি গাড়িকেও ধাক্কা মারে কাউন্সিলরের ছেলের গাড়িটি, এমনটাই অভিযোগ। সেই গাড়িরও বেশ ক্ষতি হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর দুই ছেলেই গাড়ি নিয়ে বেরিয়েছিল। তাঁর ছোটো ছেলে গাড়িটি চালাচ্ছিল। লেক কালীবাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ধাক্কা লাগে বলে জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, পরপর দুটি গাড়ি চলছিল রাস্তায়। বৃদ্ধা কোনদিকে যাবেন বুঝতে পারেন নি, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়।
এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলেকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুলিশ। বেপরোয়া গাড়ি চালানোর দায়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতি বেশি ছিল নাকি বৃদ্ধা সত্যিই আচমকা রাস্তার মাঝে চলে আসেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। অন্য যে গাড়িতে ধাক্কা মেরেছিল তৃণমূল কাউন্সিলরের ছেলের গাড়িটি, সেই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!