‘দাদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, স্বামীকে ‘অপমান’ করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় কী বললেন কাঞ্চনপত্নী শ্রীময়ী?

গত দু’দিন ধরে বঙ্গ রাজনীতিতে মাথাচাড়া দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের বিতর্ক। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচারে যেতে রাজি হন নি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন প্রার্থী। এবার সেই ঘটনায় মুখ খুললেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)

স্বামীকে এমন ‘অপমানের’ ঘটনা এই প্রথম প্রতিক্রিয়া জানালেন শ্রীময়ী (Sreemoyee Chattaraj)। যদিও পাল্টা কোনও কটাক্ষ নয়, বরং বেশ বিনম্র সুরই শোনা গেল তাঁর গলায়। শ্রীময়ীর (Sreemoyee Chattaraj) কথায়, “বিষয়টা পুরোপুরিই রাজনৈতিক”। তিনি বলেন, “গরমে হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনওভাবে কাহিল ছিলেন। তাই এমন ‘রিয়্যাক্ট’ করে ফেলেছেন”।

এমনকি, শ্রীময়ী (Sreemoyee Chattaraj) এও বলেন, “কল্যাণদার জন্যই কিন্তু আমার আর কাঞ্চনের বিয়েটা হয়েছে। শুরু থেকেই তিনি আমাদের পাশে ছিলেন। কল্যাণবাবুর থেকে অনেক সাপোর্ট পেয়েছি”। তবে শ্রীময়ী (Sreemoyee Chattaraj) এও বলেন, “যতই যাই হয়ে থাক, কল্যাণবাবুর এই ব্যবহারে কাঞ্চন মল্লিক খুব হতাশ হয়েছেন। স্বাভাবিকভাবেই ওর খারাপ লেগেছে”।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোট প্রচারে কাঞ্চন মল্লিককে সঙ্গে নিতে চান নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কাঞ্চনকে বলেন, গ্রামের মহিলারা নাকি তাঁকে দেখলেই খুব বেশি রিয়্যাক্ট করছেন। সেই কারণে তিনি কাঞ্চনকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। কাঞ্চনও তেমনটাই করেন।

সেদিনই আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)। ডিহাইড্রেশন ও নিম্ন রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি শুটিং ফ্লোরে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলেই খবর। এবার স্বামী ‘অপমান’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী (Sreemoyee Chattaraj)

RELATED Articles