অভিনেত্রীর পাশাপাশি অনিন্দিতা এখন পোশাকশিল্পীও, কোভিডের পর থেকে নিজের শৈল্পিক চেতনাকে রূপ দিয়েছেন নতুন ব্যবসায়

বহু বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত অনিন্দিতা বসু (Anindita Basu)। অভিনয়কে ভীষণ ভাবে ভালোবাসেন তিনি তবে অনেকেরই জানা ছিল না ভীষণ ভালো ছবিও আঁকেন অভিনেত্রী। কোভিডের সময় অনেকেরই নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর নিজেরই। তারপরে নতুন করে ছবি আঁকায় মন দিয়েছেন অভিনেত্রী (Anindita Basu)। সেই ছবি আঁকায় তাকে এক নতুন পেশার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ‌

‘গানের ওপারে’, ‘পাতাল লোক’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রী অনিন্দিতা বসুর (Anindita Basu)। তিনি এখন অভিনেত্রীর পাশাপাশি পোশাকশিল্পীও। এপ্রিল মাসের শুরু থেকেই তার তৈরি টি শার্ট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামের মাধ্যমে চলছে কাজ। এই পেশা অভিনেত্রীর শৈল্পিক চেতনাকে জাগিয়ে তুলতে খুব ভালোভাবে কাজ করছে। সাদা,কালো,নীল হরেক রঙের টি শার্টে রয়েছে অনিন্দিতার (Anindita Basu) আঁকা ছবি।

সম্প্রতি, অভিনেত্রী অনিন্দিতা বসু (Anindita Basu) তার নিজের কাজ নিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে‌। তিনি জানিয়েছেন, “আগে তো অনেক আঁকতাম। তারপরে অভিনয় করতে শুরু করি। সেই থেকে এতই ব্যস্ততা গিয়েছে যে, আর সে ভাবে মন দেওয়া হত না। করোনার সময়ে সকলেই হারিয়ে যাওয়া অভ্যাস খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। আমিও করলাম। তার পর থেকে আর ছাড়িনি।” সেই অভ্যাসেই এগিয়ে চলেছেন ফ্যাশন ডিজাইনিং-এ। টি-শার্টে থাকবে অভিনেত্রী (Anindita Basu) নিজের হাতে আঁকা ছবি।

অনিন্দিতার (Anindita Basu) এমন কাজে খুশি তার সিনে জগতের সহকর্মীরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দামিনী বসু প্রত্যেকেই তার কাজে উৎসাহ জুগিয়েছেন। অভিনেত্রী (Anindita Basu) এখন আট রকম জামা বিক্রি করছেন। তার কথায়, “আগামী দিনে আরও বড় পরিকল্পনা রয়েছে। ইচ্ছা আছে আরও নানা রকমের কাজ করব। ক্রপ টপ, শার্টে ছবি আঁকা শুরু করব কিছু দিনেই। শীতের আগে সোয়েট শার্টও বানাব।” এখন নতুন যাত্রা শুরু হয়েছে। সমাজমাধ্যম এখন ভরসা ব্যবসার। আগামী দিনে এটাকে নিয়ে এই ওয়েবসাইট তৈরির ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। কেনাকাটা করা যাবে সেখান থেকেই। সেখান থেকেই সকলে দেখে নিতে পারবেন তার কাজ।

১৬ বছরের বেশি সময় ধরে অভিনয়ের জগতের সাথে যুক্ত অভিনেত্রী অনিন্দিতা বসু (Anindita Basu)। ব্যস্ত রয়েছেন, মুম্বাই থেকে কলকাতা সব জায়গায় চলছে তার কাজ। সর্বশেষ অভিনয় করেছেন নতুন সিরিজ মিথ্যা-তে। আসছে তার একটি নতুন বাংলা ছবিও। কিছুদিনের মধ্যেই বিদেশ পাড়ি দেবেন নতুন ছবির শুটিংয়ে।

অভিনয়ের সাথে নতুন ব্যবসা কিভাবে সামলাচ্ছেন অভিনেত্রী (Anindita Basu)। তিনি জানাচ্ছেন, “অনেকে ভাবেন বয়স বাড়ার সঙ্গে কাজ ও ভাবনার ক্ষমতা কমে। আমি সে সবে বিশ্বাস করি না। যত নতুন কাজ করব, তত ভাল থাকব।” অভিনেত্রীর থেকেই জানা গেছে,তিনি ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি পাশ করেছেন। তাই পুরনো জায়গা আঁকড়ে নতুন সূচনা করেছেন অভিনেত্রী অনিন্দিতা বসু (Anindita Basu)।

RELATED Articles