দর্শকদের জন্য সুখবর! এখনই শেষ হচ্ছে না স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, থাকছে বড় চমক

স্টার জলসা খ্যাত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় আগে পাঁচের মধ্যে জায়গা করে নিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ২০২২ এর ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে সূর্য-দীপার কেমিস্ট্রি। সোনা ও রূপার চরিত্রে দুই খুদের উপস্থিতি এই ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ ধরে রাখে। শোনা গেছিল, বন্ধ হতে বসেছে এই ধারাবাহিক। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক নায়িকা হল দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্য ও স্বস্তিকা ঘোষ ওরফে দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান চরিত্রে আমরা দেখতে পাই এদের।

এই ধারাবাহিকেই (Anurager Chhowa) খলনায়িকার চরিত্রে দেখা যায় অহনা দত্তকে।‌‌ তার জীবনের প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন আগেই। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী। তার অভিনয়ের জোরেই রাজ চক্রবর্তী অভিনীত নতুন ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই ছবিতে তার সাথে কাজ করবেন মিঠুন চক্রবর্তীর ঋত্বিক চক্রবর্তী আরো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। ছোট পর্দা পেরিয়ে তিনি এখন পা রেখেছেন বড় পর্দায়।

গুঞ্জন শোনা গেছিল, শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ করল এসভিএফ প্রোডাকশন হাউজ।‌ অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শেষ হবে। তাই রোশনাই ধারাবাহিকে প্রধান নেগেটিভ চরিত্রের জন্য লুক সেট দিতে গেছিল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের প্রধান খলনায়িকা মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত। এমনকি লুকসেটে ফাইনাল হয়ে গেছিল অহনা। কিন্তু শেষ মুহূর্তে বাঁধ সাজল এসভিএফ প্রোডাকশন হাউজ। তারা জানাল এখনও কয়েক মাস চলবে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)।‌ এখনই শেষ হবে না ধারাবাহিক, খুশির খবর দর্শকদের জন্য।

প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়েছে, এই ধারাবাহিকে (Anurager Chhowa) পরবর্তী এপিসোডে এখনও মিশকার পাঠ রয়েছে যথেষ্ট। সেক্ষেত্রে মিশকা যদি অন্য ধারাবাহিকে গুরুত্বপূর্ণ রোলে কাজ করতে চলে যায় , তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অসুবিধা হবে। অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকে প্রথম থেকেই এসভিএফ প্রোডাকশন হাউজের সাথে চুক্তিবদ্ধ। চ্যানেল চাইলেও এসভিএফ প্রোডাকশন হাউজ ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবেনা। রোশনাই ধারাবাহিকে অহনার যে চরিত্রটি করার কথা ছিল, সেই চরিত্রে দেখা যাবে লেখা চ্যাটার্জীকে।

RELATED Articles