জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিকে বিবাহ, সন্তান, ভাগ্য, ধর্মীয় কাজ, সম্পদের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। চলতি বছরের মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। এটি অনেক রাশির জন্য শুভ দিন শুরু করবে। এর পাশাপাশি সম্পদ, পরিবার, বংশ এবং সমৃদ্ধিও বৃদ্ধি পাবে এই সময়।
বৃহস্পতি যে কোনও রাশিতে প্রায় ১২ মাস অবস্থান করে, তাই বৃহস্পতির আবার একই রাশিতে ফিরে আসতে প্রায় ১২ বছর সময় লাগে। বৃহস্পতি আগামী ১ মে দুপুর ০১ টা ৫০ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। ১২ বছর পর শুক্রের রাশি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। এর জেরে উপকৃত হবেন একাধিক রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
বৃহস্পতির এই গমন অত্যন্ত শুভ প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এতে আয় বাড়বে এদের। অর্থের দিক থেকে খুব ভাগ্যবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে এই সময়। কোনও নতুন চুক্তি চূড়ান্ত হবে এই সময় যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
বৃহস্পতির গমন দারুণ উপকারী প্রমাণিত হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় আকস্মিক সম্পদ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কর্মজীবনের প্রতিটি মোড়ে সাফল্য পাবেন এরা। এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রীতি থাকবে, দাম্পত্য জীবনে সুখ থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশি
বৃহস্পতির এই গমন আশীর্বাদ হয়ে আসবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। বৃহস্পতির শুভ প্রভাবে আয় বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এই সময়। পছন্দের সঙ্গীর সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে এই সময়। ব্যবসায় উন্নতি হবে এদের। সরকারি চাকরির জন্য প্রস্তুত ব্যক্তিরা সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।





