রাজ্যের ৬ কেন্দ্রে চলছে উপনির্বাচন। এরই মাঝে এবার পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ করলেন তিনি পুলিশের বিরুদ্ধে।
রাজ্যের ৬ কেন্দ্রের মধ্যে এদিন মেদিনীপুরেও চলছে উপনির্বাচন। এদিন সকালেই শুভেন্দু অধিকারীর অভিযোগ, মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা নয়ন দে-কে গতকাল, মঙ্গলবার রাতে গৃহবন্দি করেছে পুলিশ। বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না তাঁকে।
জনা গিয়েছে, এই বিষয়ে কমিশনের পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভোট প্রভাবিত করতে ও তৃণমূলকে জেতাতে মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে-কে গৃহবন্দি করে রেখেছে। ক্রমাগত তাঁর বাড়ির উপর নজর রেখে চলেছে”।
Mamata Police are adopting desperate measures to influence the Voting process to extend an upper hand to the TMC Party.
Nayan Dey; an important BJP Karyakarta of Chandra GP; Midnapore Sadar Block, is not being allowed to step outside of his house.
His house is being constantly… pic.twitter.com/p8v7kisUPc— Suvendu Adhikari (@SuvenduWB) November 13, 2024
এই বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শুভেন্দুর এই অভিযোগকে খারিজ করেছে নির্বাচন কমিশন। পুলিশ রিপোর্টে জানিয়েছে, ওই বিজেপি নেতার বাড়ির সামনে কোনও পুলিশ মোতায়েন নেই। এই একই রিপোর্ট দিয়েছে সেক্টর অফিসার ও QRT টিম।
আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
তবে জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। আজ বিকেল চারটের সময় এই মামলার শুনানি রয়েছে বলে খবর। অন্যদিকে আবার মেদিনীপুরের শালবনিতে বিজেপি মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।






