আপনি কী ল্যাপটপ কেনার কথা ভাবছেন। আজকাল ফোন বা ল্যাপটপ কেনার জন্য আমরা অনেকেই নানান জনপ্রিয় ই-কমার্স সাইটগুলির উপর নির্ভর করি। সেখানে বেশ কম দামেই নানান গ্যাজেটস পাওয়া যায়। তবে আপনি কী জানেন সরকারের এমন এক ই-কমার্স সাইট রয়েছে যেখানে অ্যামাজন বা ফ্লিপকার্টের চেয়েও অনেক কম দামে মেলে নানান গ্যাজেটস। সেই ওয়েবসাইটেই এবার আপনি Acer-এর ১.১৮ লক্ষ টাকার ল্যাপটপ পেয়ে যাবেন মাত্রর ১১,৮০০ টাকায়।
কী কী ফিচার্স রয়েছে Acer-এর এই ল্যাপটপে?
Acer intel Core i5 ল্যাপটপে ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে এই Acer ল্যাপটপে intel Core i5 প্রসেসর দেওয়া হয়েছে। Windows 11 সাপোর্টেড এই ল্যাপটপে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাপোর্ট রয়েছে। এছাড়া ল্যাপটপের স্ক্রিন সাইজ ১৪ ইঞ্চি। যদিও এর ডিসপ্লের রেজ়োলিউশন ১৯২০/১০৮০ পিক্সেল। ল্যাপটপটি কেনার পর আপনি ৩ বছরের প্রোডাক্ট ওয়ারান্টি এবং আরও ৩ বছরের অন সাইট ওয়ারান্টি পেয়ে যাবেন। Acer intel Core i5 ল্যাপটপের ওজন ১.৬ কেজি, এতে ফিঙ্গারপ্রিন্ট রিডারের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।
কোথায় কীভাবে মিলছে এত ছাড়?
সরকারি এই ই-কমার্স ওয়েবসাইটের নাম গভার্নমেন্ট ই মার্কেটপ্লেস বা GeM। অ্যামাজ়ন থেকে শুরু করে ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল দোকানে এই ল্যাপটপের দাম ১,১৮,০০০ টাকা। কিন্তু সরকারি ওয়েবসাইট অর্থাৎ GeM এই ল্যাপটপের উপরে ৯০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এই ল্যাপটপটি আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র ১১,৮০০ টাকায়।
সরাসরি এই অফার পাবেন গ্রাহক। এর মধ্যে কোনও ব্যাঙ্কের অফার বা ইএমআই অপশন বা অন্য কোনও গল্প নেই। ১১,৮০০ টাকা দিলেই আপনি সরকারি ওয়েবসাইট থেকে ল্যাপটপটি ক্রয় করতে পারবেন। অন্য দিকে Acer-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই Acer ল্যাপটপেরই দাম আবার ৫৬,৯৯০ টাকা।
হঠাৎ এত কম দামে ল্যাপটপটি অফার করা হচ্ছে কেন?
আসলে, এর পরবর্তী প্রজন্মের ল্যাপটপ কয়েক দিন আগেই নিয়ে এসেছে সংস্থাটি। আর Acer intel Core i5 Laptop এর কয়েকটি মাত্র স্টক রয়েছে। সেই স্টকগুলিকেই যতটা দ্রুত সম্ভব শেষ করতে চাইছে Acer। এই ল্যাপটপের আর মাত্র ৩৫টি মডেল স্টকে আছে। কোম্পানি সেগুলিকে দ্রুত বিক্রয় করতে চাইছে। আপনিও যদি এই অফারে শামিল হতে চান, তাহলে দ্রুত GeM ওয়েবসাইট থেকে ল্যাপটপটি কিনে ফেলুন।





