বর্তমান যুগে সকলেই ওয়েব সিরিজ দেখান ফ্যান হয়ে উঠেছে। আর ভালো ওয়েব সিরিজ, সিনেমা দেখার অন্যতম প্ল্যাটফর্ম হল Netflix। এবার জিও-কে টেক্কা দিতে এয়ারটেল এই প্রথম তাদের রিচার্জ প্ল্যানে নিয়ে এল ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা। এবার এয়ারটেলের রিচার্জ করলেই মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন।
এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান
এয়ারটেলের এই নতুন নেটফ্লিক্স প্ল্যানের দাম ১,৪৯৯ টাকা। এতে মিলবে ৮৪ দিনের ভ্যালিডিটি। এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ১০০টি দৈনিক এসএমএস-এর সুবিধা রয়েছে। যারা 5G ফোন ব্যবহার করেন, তারা পাবেন আনলিমিটেড 5G ডেটা।
এর পাশাপাশি এই রিচার্জে মিলবে ৩ মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, Apollo 24/7, Wynk মিউজিক এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা অন্তর্ভুক্ত। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে ৩ মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের জন্য কি এই প্ল্যান নেওয়া উচিত?
এয়ারটেল নেটফ্লিক্স প্ল্যান কতটা সুবিধার?
Netflix- প্রতি মাসের সাবস্ক্রিপশন খরচ ১৯৯ টাকা। এটা একটা বেসিক প্ল্যান। কেউ যদি ৩ মাসের জন্য Netflix ব্যবহার করতে চান, তাহলে খরচ পড়বে ৬০০ টাকা। এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান থেকে যদি সাবস্ক্রিপশনের খরচ বাদ দেওয়া হয়, তাহলে প্ল্যানের দাম দাঁড়াবে ৯০০ টাকা। আবার এয়ারটেলের একটি ৯৯৯ টাকার প্ল্যান রয়েছে যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায়। তবে সেই প্ল্যানে Netflix-এর সুবিধা পাওয়া যায় না। তাই এয়ারটেলের নতুন প্ল্যানটি নিঃসন্দেহে সুবিধাজনকই একটি প্ল্যান।
Vi-এর প্ল্যান
Vodafone ৩৫৯ টাকায় ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস ও সীমাহীন কলিংয়ের সুবিধা অফার করে। কিন্তু এতে কোনও OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় না। VI তার প্রিপেইড প্ল্যানে Binge All Night সুবিধা অফার করে। যেখানে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতটা খুশি ডেটা ব্যবহার করা যায়।
Jio-এর প্ল্যান
Jio ১,৪৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে কোম্পানি ৮৪ দিনের জন্য Netflix Basic, Jio Cinema, Jio TV সহ প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়।






