চীন থেকে ব্যবসা গোটাচ্ছে অ্যাপেল, খুলতে পারে ভারতের কপাল!

করোনা ভাইরাসের জেরে চীনের ওপর থেকে আস্থা হারাচ্ছে বিভিন্ন সংস্থা। নিজেদের উৎপাদন কেন্দ্রগুলিকে চীন থেকে সরিয়ে অন্যত্র স্থাপনের পরিকল্পনাও করছে সংস্থাগুলি। তার মধ্যে নয়া সংযোজন এবার মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাপেল। এই সংস্থা এবার চীন থেকে ২০ শতাংশ উৎপাদন ব্যবসা ভারতে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে।

২০১৯ এর শেষাশেষি অ্যাপেল, স্যামসাং সহ বিভিন্ন বিদেশী ফোন উৎপাদনকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপেলের মতো সংস্থাকে দেশে জায়গা দিতে ভারতেরও প্রস্তুতি চোখ কাড়ে। জমি চিহ্নিতকরণ প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে কিছু শর্ত রাখা হয়। যেমন যে সংস্থা যত বেশি সামগ্রী উৎপাদন করতে সমর্থ হবে সেই সংস্থা তত বেশি সুবিধা পাবে।

এছাড়া শর্ত ছিল সংস্থাগুলিকে ২০২০ থেকে ২০২১ এর মধ্যে এক কোটি ডলার সামগ্রী উৎপাদন করতে হবে। পিএলআই-এর আওতায় কিছু শর্তের মতভেদ দেখা দেয় দুই পক্ষের। সেসব কিছু মিটে গেলে আশা করা হচ্ছে চীন থেকে অ্যাপেল সংস্থা তাঁদের উৎপাদন কেন্দ্রকে ভারতে সরিয়ে আনতে পারে। কিন্তু এই খবরের পরই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অ্যাপেল তাঁর সংস্থাকে সরিয়ে আনলে তা আমেরিকাতেই উৎপাদন কেন্দ্র তৈরি করুক। কিন্তু অন্যত্র কোথাও সংস্থাকে সরালে জরিমানা দিতে হবে।

RELATED Articles

Leave a Comment