দু’দিন আগেই লঞ্চ হয়েছে Bajaj-Triumph। এই বাইক নিয়ে এখন গ্রাহকদের উন্মাদনা তুঙ্গে। রয়্যাল এনফিল্ডের আধিপত্যে ভাগ বসাতে এবার কোমর বেঁধে মাঠে নামছে এই দুই কোম্পানি। সবাইক লঞ্চ হওয়ার পরই নতুন চমক দিল Bajaj-Triumph বাইক।
Bajaj-Triumph-এর Speed 400 এবং Scrambler 400 X বাইকদুটি নিয়ে এখন বাজার মেতে রয়েছে। বেশ চর্চায় উঠে এসেছে এই দুই বাইক। রয়্যাল এনফিল্ডকে সহজেই টক্কর দিতে পারবে এই বাইক, এমনটাই ধারণা সকলের।
কী কী ফিচার্স রয়েছে এই বাইকে?
বাজাজ-ট্রায়াম্ফ স্পিড ৪০০ মডেলে থাকছে লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ৩৯৮ সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ ৪০ ব্রেক হর্সপাওয়ার ও ৩৭.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এর সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ারবক্স, বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার। কার্ব ওয়েট রয়েছে ১৭০ কেজি। এই মোটরবাইকের সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার।
অন্যদিকে, বাজাজ-ট্রায়াম্ফ স্ক্র্য়াম্বলার ৪০০ এক্স বাইকে রয়েছে একই লিকুইড কুল্ড ৩৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৪০ ব্রেক হর্সপাওয়ার এবং ৩৭.৫ এনএম টর্ক তৈরি করবে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার। তবে বাইকের কার্ব ওয়েট বেশি ১৭৯ কেজি এবং সিটের উচ্চতা ৮৩৫ মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে ১৩ লিটার।
কী চমক রয়েছে দামে?
কোনও বাইক কতটা সফলভাবে বাজারে চলছে তা তার দামের উপরও নির্ভর করে। আর এখানেই নতুন খেলা খেলে দিল Bajaj-Triumph। লঞ্চ হতে না হতেই এই বাইকের এক্স-শোরুমের দামের উপর ১০,০০০ টাকা ছাড় দিল কোম্পানি। অর্থাৎ এবার ১০,০০০ টাকা কম দিয়েই গ্রাহক কিনতে পারবেন Bajaj-Triumph Speed 400 ও Scrambler 400 X।
কত দাম এই বাইকের?
Speed 400 ও Scrambler 400 X দুই বাইকের দাম শুরু হচ্ছে ২.২৩ লক্ষ টাকা থেকে। তবে প্রথম ১০,০০০ গ্রাহকই এই বাইকটি কিনতে পারবেন ২.২৩ টাকাতে। Harley-Davidson X440 বাইকের দাম শুরু হয়েছে ২.২৯ লক্ষ টাকা থেকে। অর্থাৎ বাজাজের বাইকে ৬ হাজার টাকা বাঁচাতে পারবেন ক্রেতারা।।
তবে আবার ১০,০০০ গ্রাহক হয়ে গেলে পুনরায় দাম ফিরে যাবে ২.৩৩ লক্ষ টাকায়।। উল্লেখ্য বিষয় হল, মিড-রেঞ্জ বাইক অর্থাৎ ৩৫০ সিসির ইঞ্জিন থেকে ৪৫০ সিসি এই ক্ষেত্রে ৯০ ভাগ আধিপত্য এনফিল্ডের।
কোন কোন বাইককে টক্কর দিতে পারে এই বাইক?
এই দুই বাইক ভারতে বেশ কিছু জনপ্রিয় মোটরবাইকের বাজারে প্রভাব ফেলতে পারে। যে বাইকগুলিকে Speed 400 এবং Scrambler 400 X বেশ টক্কর দিতে পারে, সেগুলি হল- Royal Enfield Hunter, KTM 390 Duke, Royal Enfield Classic, Bajaj Dominar 400, BMW G 310।





