অনুব্রতর ‘খেলা হবে’ বুলি এবার কাজলের কণ্ঠে, বীরভূমে কী তবে ধীরে ধীরে প্রভাব ক্ষয় হচ্ছে জেলবন্দি কেষ্টর?

বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এখন থেকেই ভোটের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বাংলারে মাটি। চলছে স্লোগান, পাল্টা স্লোগান। এবার বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের সুরেই হুমকি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যার সঙ্গে আবার অনুব্রতর আদায়-কাঁচকলায় সম্পর্ক। কাজলের কথায়, “খেলা হবে, অপেক্ষা করুন”।

গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সেই থেকেই জেলবন্দি তিনি। আপাতত তিনি রয়েছেন তিহাড় জেলে। অনুব্রতহীন বীরভূমে শাসক দলের তেজ কম হয়নি ঠিকই, তবে সেখানে যেন ধীরে ধীরে অনুব্রতর প্রভাব ক্ষয় হচ্ছে। অনুব্রতর বুলি শোনা গেল কাজল শেখের কণ্ঠে। এমনকি, অনুব্রতর মতোই হুমকিও শোনা গেল তাঁর গলায়। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বীরভূমে শক্তি বাড়াচ্ছেন কাজল আর সেই সঙ্গে প্রভাব কমছে কেষ্টর।  

কী বলেছেন কাজল শেখ?

বীরভূমের রামপুরহাটে শ্রমিক সংগঠনের একটি সভা ছিল। সেই সভা থেকেই দলীয় কর্মীদের বার্তা দেন কাজল শেখ। ভোটের আগে বহিরাগতরা এলে তাদের কোথায় পাঠাতে হবে, তা জানিয়ে দেন তিনি। তাঁর সেই মন্তব্য নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে বেশ চর্চা শুরু হয়েছে।

এদিন সভায় দলীয় কর্মীদের উদ্দেশে কাজল বলেন, “ভোটের সময় অন্য রাজ্য থেকে প্রতিবারই আসে। ওরা আসবে। আমাদের আজকের প্রজন্মের তরুণ ভাইদের টাকার লোভ দেখিয়ে ভুল পথে চালিত করার চেষ্টা করবে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করবে। তাই আমি আমার ভাইয়ের বলব তোমরা একজোট হও, সবসময় চোখ খোলা রেখো, ঘুমিয়ে থেকো না। তাঁদের সকলকেই নির্দিষ্ট জায়গায় যেতে হবে। তবে কোথায় পাঠাতে হবে সেটা এখন বলব না। সময় এলে ঠিক বলে দেব”।

RELATED Articles