মুখ থুবড়ে পড়বে Jio-Airtel! দেশের টেলিকম বাজারে এক নম্বরে থাকবে BSNL, হাত মেলালেন রতন টাটা ‌

টাটা গোষ্ঠী এবার দেশের টেলিকম বাজারে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে বিএসএনএল-এর সাথে যুক্ত হয়েছে। জিও, এয়ারটেল, ভোডাফোনের মত বড় বড় সংস্থাগুলি যখন প্রতিদিন মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধি করছে, তখন সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। এই সময়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) বিএসএনএল-এর (BSNL) সাথে মিলিত হয়ে ১৫ হাজার কোটি টাকার একটি বড় ডিল করেছে, যার লক্ষ্য ৪জি নেটওয়ার্ক উন্নত করা।

বিএসএনএল-এর (BSNL) নেটওয়ার্কের ওপর মানুষের আস্থা তুলনামূলক কম ছিল, যার ফলে এটি অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে পিছিয়ে পড়েছিল। তবে, এবার টাটা এবং বিএসএনএল একসাথে বাজারে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৫০০ কোটি টাকার এই চুক্তির টাকায় নতুন টাওয়ার বসানো, পরিকাঠামো গড়ে তোলা এবং ৪জি পরিষেবা উন্নত করা হবে। এই চুক্তির খবর পাওয়ার পর বিএসএনএল-এর গ্রাহকরা অত্যন্ত আনন্দিত।

সম্প্রতি, জিও, এয়ারটেল এবং ভোডাফোন রিচার্জের দাম বাড়ানোর ফলে অনেকেই বিএসএনএলের (BSNL) দিকে ঝুঁকেছেন। মোবাইল নম্বর পোর্ট করার প্রচেষ্টা বেড়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এর প্রভাব পড়েছে। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, কাশ্মীরে প্রতিদিন শয়ে শয়ে গ্রাহক জিও এবং এয়ারটেল ছেড়ে বিএসএনএলে চলে আসছেন।

জম্মু ও কাশ্মীরে ৪জি পরিষেবা চালু হওয়ার পর বিএসএনএল (BSNL) ঘোষণা করেছে যে তারা কাশ্মীর উপত্যকায় আরও ৫০০ টাওয়ার বসাবে। বিএসএনএল-এর দাবি অনুযায়ী, কাশ্মীরের প্রতিটি অঞ্চলে তাদের পরিষেবা উপলব্ধ। বেসরকারি টেলিকম অপারেটরদের দাম বাড়ানোর ফলে সরকারি টেলিকম পরিষেবার জন্য লাইন পড়ছে দোকানের বাইরে। উত্তর ভারত ছাড়াও পশ্চিমবঙ্গে বিএসএনএলের গ্রাহক সংখ্যা বাড়ছে। জিও-এয়ারটেল থেকে বহু মানুষ বিএসএনএলে পোর্ট করছেন। গ্রাহকদের সুবিধার্থে সংস্থা রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং একগুচ্ছ সুবিধাসহ নতুন প্ল্যানও নিয়ে এসেছে।

বর্তমানে, বিএসএনএল (BSNL) সবচেয়ে সস্তায় ৪জি পরিষেবা দিচ্ছে, যার দাম জিও এবং এয়ারটেলের তুলনায় প্রায় অর্ধেক। ২৮ দিন থেকে ৩৯৫ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে আনলিমিটেড কল এবং দৈনিক ডেটার সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। যদিও ৪জি পরিষেবা অনেক স্থানে চালু হয়েছে, তবে ৫জি পরিষেবা এখনো চালু করতে পারেনি বিএসএনএল।

RELATED Articles