কাউকে উপহার দেওয়াই হোক বা নিজের জন্যই হোক, ভালো ওয়্যারলেস ইয়ারবাডের খোঁজ আমরা সকলে করে থাকি। ইয়ারবাডের নাম শুনলেই আমাদের মনে হয় যেন বেশ অনেকটা খরচ করতে হবে তা কেনার জন্য। কিন্তু আপনি যদি ১,০০০ টাকারও কম দামে দারুণ ইয়ারবাড পান, তাহলে?
রইল এমনই কিছু দুর্ধর্ষ ইয়ারবাডের খোঁজ-
pTron Bassbuds Tango
দারুণ ফিচারে ঠাসা এই ইয়ারবাড মাত্র ৯৯৯ টাকাতেই কিনতে পারবেন অ্যামাজন থেকে। এতে রয়েছে ট্রুটক AI ENC ফিচার। সঙ্গে রয়েছে মুভি মোডও। ৪০ ঘণ্টা প্লেটাইম দিতে পারে এই ডিভাইস। রয়েছে ব্লুটুথ ৫.১, টাচ কন্ট্রোল এবং IPX4 ওয়াটার রেসিসট্যান্স। পাবেন টাইপ-সি চার্জিং পোর্ট।
boAt Airdopes Atom 81
এই ট্রু ওয়্যারলেস স্টিরিও’র দাম ৮৯৯ টাকা। এক চার্জে টানা ৫০ ঘণ্টা প্লেব্যাক টাইম দিয়ে থাকে। এতে কোয়াড মাইক ENx প্রযুক্তি, ব্লুটুথ ৫.৩ এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। ১৩ মিলিমিটার ড্রাইভার থাকছে ইয়ারবাডে। অনলাইন/অফলাইন দু জায়গা থেকেই কিনতে পারবেন এই ডিভাইস।
Boult Audio Z25
ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের বাজারে বড় নাম বোল্ট। এই সংস্থার এই ইয়ারবাড মাত্র ৮৯৯ টাকাতেই কিনতে পারবেন। এতে রয়েছে ৪৫ms লো ল্যাটেন্সি, টাইপ সি চার্জার, ফাস্ট চার্জিং, ১৩ মিলিমিটার ব্যাস ড্রাইভার, এবং ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। ৩২ ঘণ্টা প্লেটাইম পাবেন ইয়ারবাডে।
Mivi Duopods A25
৪০ ঘণ্টা ব্যাটারি লাইফ রয়েছে এই ইয়ারবাডের। সঙ্গে দারুণ সাউন্ড কোয়ালিটি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। ১৩ মিলিমিটার ব্যাস ড্রাইভার রয়েছে ইয়ারবাডে। দাম শুরু ৭৯৯ টাকা থেকে। কিনতে পারবেন যে কোনও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই।
Fireboltt Fire Pods Ninja Pro
আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ইয়ারবাড। যা কিনতে পারবেন মাত্র ৮৯৯ টাকা দিয়েই। এতে রয়েছে এনহান্সড নয়েস ক্যানসেলেশন ফিচার। মিলবে ২৫ ঘণ্টা প্লেটাইম, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং টাইপ-সি চার্জিং। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন এই ট্রু ওয়্যারলেস ডিভাইস।





