১০,০০০ টাকা হাতে রয়েছে? তাহলে এখনই বাড়ি নিয়ে আসুন সুজুকি-র এই স্কুটার, মিলবে দুর্দান্ত মাইলেজ

ভারতের বাজারে সুজুকির স্কুটারের বেশ চর্চা রয়েছে। এই সংস্থার ১২৫ সিসির স্কুটারের মধ্যে অন্যতম Suzuki Access 125। বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এই স্কুটার। এই স্কুটার বেশ ভালোমতোই টেক্কা দিতে পারে হিরো, হন্ডার নানান স্কুটারকে।

দামের কারণে অনেকেই ইচ্ছা থাকলেও স্কুটার কিনতে পারেন না। তবে এবার মাত্র ১০,০০০ টাকা খরচ করলেই আপনি পেয়ে যেতে পারেন Suzuki Access 125 স্কুটারটি। কীভাবে? তা জানতে গেলে গোটা প্রতিবেদনটি পড়তে হবে।

কত মাইলেজ দেয় এই Suzuki Access 125 স্কুটারটি

  • এই স্কুটারে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন।
  • এই স্কুটার সর্বোচ্চ ৮.৭ পিএস শক্তি @6750Rpm ও ১০ এনএম টর্ক @5500Rpm তৈরি করতে পারে।
  • স্কুটারের ARAI মাইলেজ প্রতি লিটারে ৬৪ কিলোমিটার।
  • Suzuki Access 125-র দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। অ্যালয় হুইল, টিউবলেস টায়ার রয়েছে এই স্কুটারে।
  • সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ২১ লিটার আন্ডার সিট স্টোরেজ, অটোমেটিক হেডলাইট অন (AHO), LED হেডল্যাম্প, টেল লাইট এবং টার্ন সিগন্যাল রয়েছে এই স্কুটারে।
  • Suzuki Access 125-র সিটের উচ্চতা ৭৭৩ মিলিমিটার।
  • এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ৫ লিটার
  • এই স্কুটারের কার্ব ওয়েট ১৯৩ কেজি।

Suzuki Access 125-এর দাম

সুজুকি অ্যাক্সেস 125 স্পেশাল এডিশনের দাম রাখা হয়েছে ৮৫,৩০০ টাকা। এই স্কুটারের অন-রোড প্রাইস ১,০২,২৫০ টাকা। অনেকেই বাইক কেনার জন্য ফাইন্যান্সিংয়ের সাহায্য নেন। তবে কত টাকা কিস্তি দিতে হবে অনেকেই এই বিষয়ে বুঝে উঠতে পারেন না।

এই স্কুটারের EMI প্ল্যান

আপাতত যদি আপনার বাজেট ১০,০০০ টাকা হয়, তাহলে এখনই আপনি এই স্কুটার বাড়ি আনতে পারবেন। Suzuki Access 125 কেনার জন্য ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ৯২,২৫০ টাকা লোন পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে। এই লোনে সুদের হার ৯.৭ শতাংশ। ৩ বছর ধরে এই লোণ শোধ করলে গ্রাহককে ২,৯৬৪ টাকা মাসিক কিস্তি জমা দিতে হবে। এই লোণ নেওয়ার আগে সিবিল স্কোর যাচাই করে নেওয়া ভালো।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles