স্পাই লোন নামের সঙ্গে অনেকেই পরিচিত থাকতে পারেন। এগুলি মূলত ইউজারের ফোনে ব্যক্তিগত তথ্য চুরি করার উদ্দেশ্য নিয়েই বানানো হয়ে থাকে। জরুরি সময়ে লোনের দরকার মেটানোর জন্য বহু মানুষ গুগল প্লে-স্টোর থেকে এগুলি ডাউনলোড করে থাকেন।
ইউজারের ব্যক্তিগত তথ্য পাওয়ার পর সেগুলি ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়। টাকা হাতানোর জন্য ব্ল্যাকমেইল করা হয়। এক রিপোর্ট অনুযায়ী, অ্যাপগুলির মূল উদ্দেশ্যে লোন দিয়ে সুদ হিসাবে টাকা আয় করা নয়, বরং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করা।
এই ভুয়ো লোন অ্যাপগুলোর টার্গেট মূলত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি। গ্রাহকের ফোনে ইনস্টল হওয়া মাত্রই গুপ্তচরবৃত্তি চালানো শুরু করে দেয় অ্যাপের ডেভেলপাররা। গ্রাহকদের নিরাপদ রাখতে প্লে-স্টোর থেকে এমন ১৭টি অ্যাপ মুছে দিয়েছে গুগল।
এই ভুয়ো লোন অ্যাপগুলো কী কী? জেনে নিন
- AA Kredit
- Amor Cash
- GuayabaCash
- EasyCredit
- Cashwow
- CrediBus
- FlashLoan
- Prestamos De Credito-YumiCash
- Go Credito
- Instananeo Prestamo
- Cartera Grande
- Rapido Credito
- Finupp Lending
- 4S Cash
- TrueNaira
- EasyCash
লোন অ্যাপ ডাউনলোড করার আগে কী কী দেখা উচিত?
এই অ্যাপগুলো ১ কোটির বেশি ডাউনলোড হয়েছে প্লে-স্টোরে। টাকার দরকার মেটাতে অ্যাপের শরণাপন্ন হওয়ার আগে তার রিভিউ পড়ুন। নতুন, পুরনো সব রকম প্রতিক্রিয়া যাচাই করুন। রিভিউয়ে সন্দেহজনক কিছু মনে হলে অ্যাপটি এড়িয়ে চলুন।
এই ধরনের অ্যাপে ইনস্ট্যান্ট লোনের প্রলোভন দেখানো হয় ইউজারদের। যে কারণে সাত-পাঁচ না ভেবেই তাতে নিজের আধার-প্যান তথ্য দিয়ে বসেন অনেকে। এই ভাবে শুধু আধার-প্যান কার্ডের তথ্য ফাঁস হবে না, আর্থিক ফাঁদের খপ্পরে পড়তে পারেন। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
অ্যাপে লোন পেয়ে গেলেও, কেউ যদি কিস্তি দিতে ভুলে যান তাহলে তাঁর ফোনের ব্যক্তিগত তথ্য চুরি করে তাঁকে ব্ল্যাকমেইল করতে পারে তারা। গুগল প্লে স্টোর হোক বা অন্যত্র যেখান থেকেই লোন অ্যাপ ডাউনলোড করবেন সমস্ত তথ্য ও শর্তাবলী যাচাই করা উচিত।





