সম্প্রতি নতুন ই-স্কুটার বাজারে এনেছে Hero। এই কোম্পানির Vida V1-র স্কুটারের আপগ্রেডেড ভার্সন হল Vida V1 Coupe ইলেকট্রিক স্কুটার। এমনিতেই হিরোর Vida V1 ভার্সনের স্কুটারের বাজারে বেশ নাম রয়েছে। এবার এই নতুন ভার্সনের স্কুটারে রয়েছে আরও কিছু আপগ্রেডেড ফিচার্স।
কী কী ফিচার্স রয়েছে এই স্কুটারে, জেনে নেওয়া যাক-
- Vida V1 Coupe ইলেকট্রিক স্কুটারটি V1 Pro মডেলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- এই স্কুটারে রয়েছে সিঙ্গেল সিট, যা চালকরা প্রয়োজনার্থে ডুয়াল সিটার করে নিতে পারবেন।
- স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে Vida V1 Coupe স্কুটারে অনেকাংশেই মিল রয়েছে।
- V1 Coupe ইলেকট্রিক স্কুটারের রয়েছে ক্রুজ় কন্ট্রোল, বুস্ট মোড, কিলেস ইগনিশন ও একটি সাত ইঞ্চির TFT স্ক্রিন।
- এই স্কুটার মাত্র ৩.২ সেকেন্ডের মধ্যেই 0-40kmph অ্যাক্সিলারেশন দিতে পারে। মাত্র ৩.২ সেকেন্ডে স্কুটারটি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারে এই স্কুটার।
- এই ক্যুপ মডেলেরও মোট তিনটি রাইডিং মোড রয়েছে। সেগুলি হল- ইকো, রাইড এবং স্পোর্ট।
- Vida V1 Coupe-এর অন্যান্য সব ফিচার ও স্পেসিফিকেশনগুলি একই।
কবে নাগাদ লঞ্চ হবে এই Vida V1 Coupe আর দামই বা কত?
সংস্থা সূত্রে খবর, ২০২৪ সালের প্রথমেই দেশের বাজারে লঞ্চ হবে এই ই-স্কুটার। এই হিরো বৈদ্যুতিক স্কুটারের দাম কোম্পানির তরফে সঠিকভাবে বলা হয়নি। তবে এই নতুন ই-স্কুটারের দাম যে V1 Pro-এর থেকে কিছুটা দামী হবে, তা বেশ পরিষ্কার।





