চলছে আলোর উৎসব। দিকে দিকে সকলে মেতেছে দীপাবলির আনন্দে। আর এই আলোর উৎসবে একটু রঙিন পানীয় গলায় না ঢাললে হয় নাকি! দীপাবলিতে রীতিমতো দাপট চলল সুরাপ্রেমীদের। মাত্র এক রাজ্যেই দীপাবলির দু’দিনে বিক্রি হল ৪৬৮ কোটি টাকার ম’দ। গোটা দেশে দীপাবলির সময় ম’দ বিক্রি থেকে আয়ের অঙ্ক হাজার কোটিও ছাড়িয়ে গিয়েছে।
কোন রাজ্যে এমন আয় হয়েছে ম’দ বিক্রি থেকে?
দীপাবলির শেষে ম’দ বিক্রির হিসাব পেশ করেছে তামিলনাড়ু। সূত্রের খবর, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে রাজ্যে যে আউটলেটগুলি রয়েছে, সেখান থেকে দীপাবলির ২ দিনে মোট ৪৬৭.৬৩ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে। মাত্র দুইদিনেই বিক্রি হয়েছে এত পরিমাণ ম’দ।
ট্যাসম্যাকের তথ্য অনুযায়ী, গত ১১ নভেন্বর তামিলনাড়ুতে মোট ২২০ কোটি ৮৫ লক্ষ টাকার ম’দ বিক্রি হয়েছে। আর ১২ নভেম্বর এই অঙ্ক বেড়ে দাঁড়়ায় ২৪৬ কোটি ৭৮ লক্ষ টাকায়। শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রাপ্ত দোকান থেকেই এই আয় হয়েছে।
আলোর উৎসব শুরু আগে থেকেই যদিও উৎসবের মেজাজ শুরু হয়ে গিয়েছিল। কারণ দীপাবলির আগের দিন অর্থাৎ ১১ নভেম্বর শুধুমাত্র মাদুরাই জোনেই ৫২ কোটি ৭৩ লক্ষ টাকার ম’দ বিক্রি হয়েছে। চেন্নাইয়ে ম’দ বিক্রির অঙ্ক ৪৮ কোটি ১২ লক্ষ টাকা।
মাদুরাইয়ে ম’দের দোকান মাত্র ৯০০টি, সেখানেই চেন্নাইয়ে ম’দের দোকানের সংখ্যা প্রায় ৯ হাজার। এরপর ম’দ বিক্রিতে রয়েছে কোয়েম্বাটোর। সেখানে বিক্রি হয়েছে ৪০ কোটি ২০ লক্ষ টাকার ম’দ। এছাড়া ত্রিচিতেও ৪০ কোটি, সালেমে ৩৯ কোটির ম’দ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।
দীপাবলিতে সবথেকে বেশি ম’দ বিক্রি হয়েছে ত্রিচিতে। সেখানে বিক্রি হয়েছে ৫৫ কোটি ৬০ লক্ষ টাকার ম’দ। তালিকায় এরপরেই রয়েছে চেন্নাই। সেখানে ম’দ বিক্রি হয়েছে ৫২ কোটি ৯৮ লক্ষ টাকার।





