গাড়ির বাজারে হন্ডার জুড়ি মেলা ভার। দীর্ঘ সময় ধরে এই কোম্পানি নানান গাড়ি এনে চমকে দিয়েছে সকলকে। হন্ডার গাড়ির উপর যেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন গ্রাহকরা। সম্প্রতি এই কোম্পানি Elevate নামের একটি SUV লঞ্চ করেছে। এবার নানান গাড়িতে এই কোম্পানি দিচ্ছে বিপুল ছাড়।
সেই দুটি গাড়ি হল- Honda Amaze ও Honda City। দারুণ এই গাড়িদুটিতে ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে হন্ডা। এই দুই গাড়িতে কী কী ফিচার্স রয়েছে, দেখে নেওয়া যাক এক ঝলকে-
Honda Amaze
হন্ডার এই গাড়িতে ৫৭,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। ভারতে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৭.১০ লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)। শুধু একটি ইঞ্জিনের সঙ্গেই পাওয়া যায় এই গাড়ি। এই চারচাকাতে রয়েছে ১.২ লিটার ৪ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। সর্বোচ্চ ৯০ হর্সপাওয়ার শক্তি ও ১১০ এনএম টর্ক তৈরি করতে পারে। এছাড়াও ৫ স্পিড ম্যানুয়াল এবং CVT অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে হন্ডার এই গাড়িতে।
হন্ডার লাইনআপে আরও একটি গাড়ি রয়েছে। এই গাড়ির নাম – Honda Elevate। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১১ লক্ষ টাকা থেকে। এই গাড়ির টপ-এন্ড মডেলের দাম ১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এই গাড়িতে হন্ডা কোনও ছাড় দিচ্ছে না।
Honda City
বাজারে বহু বিক্রিত গাড়ি হন্ডা সিটিতে এবার ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। ভারতের বাজারে এই গাড়ির দাম ১১.৬৩ লক্ষ টাকা। সম্প্রতি হন্ডা এই গাড়ির পঞ্চম জেনারেশন লঞ্চ করেছে। একাধিক আপডেট নিয়ে বাজারে এসেছে সিটি সেডান।
এই গাড়িতে রয়েছে ১.৫ লিটার ৪ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ১২১ হর্সপাওয়ার শক্তি ও ১৪৫ এনএম টর্ক তৈরি করতে পারে। এই গাড়িতে রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল ও CVT অটোমেটিক ট্রান্সমিশন। পেট্রল মডেল ছাড়াও একটি হাইব্রিড ভার্সনও বিক্রি হয় এই গাড়ির।






