বাজেট কম? এবার মাত্র ১৬০০০ টাকাতেই পুজোর সময় ঘরে আনুন হন্ডার দুর্ধর্ষ বাইক, মাইলেজ জানলে অবাক হবেন

দারুণ মাইলেজ ও কম মেইনটেনেন্সের জন্যই সুপরিচিত হন্ডার বাইক। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে এই সংস্থা। একের পর এক উচ্চ সিসির বাইক লঞ্চ করছে হন্ডা। এবার লঞ্চ হল Honda SP 160। দারুণ স্পোর্টিং লুক ও আকর্ষণীয় চেহারার জন্য খুব কম দিনেই এই বাইক সকলের নজর কেড়েছে। এবার মাত্র ১৬০০০ টাকাতেই এই বাইক কিনতে পারেন গ্রাহক।

কী কী ফিচার্স রয়েছে এই বাইকে?

  • এই বাইকে রয়েছে ১৬২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
  • সর্বোচ্চ ১৩.৪৬ পিএস শক্তি এবং ১৪.৫৮ এনএম টর্ক তৈরি করে এই ইঞ্জিন।
  • এই বাইকে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
  • এই বাইকের মাইলেজ প্রতি লিটারে ৫০ কিলোমিটার।
  • এই বাইকের দু চাকাতেই ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।
  • বাইকের দু চাকাতেই ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল এবিএস থাকায় সুরক্ষার জন্য খুবই উপযোগী এই বাইক।
  • ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার ও LED লাইটিং রয়েছে এই বাইকে।
  • মোটরবাইকের সিটের উচ্চতা ৭৯৬ মিলিমিটার ও ওজন ১৩৯ কেজি।

কত দাম Honda SP 160?

Honda SP 160 ডুয়াল ডিস্ক ভেরিয়েন্টের দাম ১,২১,৯০০ টাকা (এক্স-শোরুম)। অন-রোড প্রাইস ১,৪৩,২৯০ টাকা। পুজো বা উৎসবের মরশুমে এত টাকা খরচ করে বাইক কেনা মধ্যবিত্তের কাছে বেশ কঠিন। সেই কারণে এই বাইক কিনতে গ্রাহক ফাইন্যান্সিংয়ের পথ বেছে নিতে পারেন।

কারোর যদি বাজেট ১৬,০০০ টাকা হয়, তাহলে সহজেই এই বাইক কিনতে পারবেন। ১৬,০০০ টাকা ডাউন পেমেন্ট দেওয়ার পর ব্যাঙ্কের তরফে ১,২৭,২৯০ টাকা লোণ দেওয়া হবে এই বাইক কেনার জন্য। যদি সুদের হার যদি ৯.৭ শতাংশ ও মেয়াদ ৩ বছর হয়, তাহলে প্রতি মাসে ৪,০৮৯ টাকা কিস্তি দিতে হবে গ্রাহককে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles