বর্তমান জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এরই সঙ্গে Google-ও হয়ে উঠেছে আমাদের একরকম বন্ধুই। কোনও কিছু তথ্য সন্ধানে আগেই আমরা Google সার্চ বার খুলে বসে পড়ি। তবে জানেন কি, Google যে আমাদের শুধু জরুরি তথ্যই দেয় তা নয়, Google-এর সাহায্যে কিন্তু আমরা বেশ মোটা টাকা আয়ও করতে পারি।
কীভাবে আয় করা যাবে Google থেকে?
গুগল সার্ভে
Google Survey হল একটি সমীক্ষা প্রোগ্রাম, যার মাধ্যমে আপনি নিজের পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে পারবেন। এর জন্য টাকা আসবে Google থেকে। একটি সমীক্ষা সম্পূর্ণ করলেই আয় করা যাবে টাকা। তবে এই পদ্ধতিতে সাফল্য পেতে হলে বেশ বাগ পেতে হবে আপনাকে। সফল হতে সময় ও পরিশ্রম দুইই লাগবে। তাই যাই করুন না কেন, সেটা থেকে টাকা আয় করতে একটু সময় লাগবে।
গুগল প্লে স্টোর
Google Play হল একটি ডিজিটাল স্টোর যেখানে আপনি নিজের নানান অ্যাপ, গেম, মিউজিক, সিনেমা এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী বিক্রি করতে পারবেন।
গুগল অ্যাডসেন্স
Google AdSense হল একটি বিজ্ঞাপন প্রোগ্রাম, যার সাহায্যে আপনি নিজের ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন। কোনও ব্যবহারকারী যখন ওই বিজ্ঞাপনে ক্লিক করবেন, তখন তার বিনিময়ে টাকা পাবেন আপনি।
গুগল ক্লাউড প্ল্যাটফর্ম
Google ক্লাউড প্ল্যাটফর্ম হল একটি ক্লাউড কম্পিউটিং পরিষেবা। এটি আপনাকে আপনার ওয়েবসাইট, অ্যাপ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন চালানোর জন্য কম্পিউটিং, স্টোরেজ এবং নেটওয়ার্কিং দেয়। আপনি Google ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের থেকে পরিষেবা চার্জ বা সদস্যতা ফি নিতে পারেন।





