মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিলেন আনন্দ মাহিন্দ্রা, দারুণ সস্তা এবার Mahindra Thar

গত কয়েক বছরে যে গাড়ি সকলের বেশ মনে ধরেছে, তা হল মাহিন্দ্রা থার। এই এসইউভি গাড়ি বাজারে বেশ জনপ্রিয়। এই গাড়ির মূল প্রতিদ্বন্দ্বী হল মারুতি সুজুকি জিমনি। সেই গাড়ির সঙ্গে লড়তে এবার মাহিন্দ্রা থার গাড়িতে দারুণ ছাড়ের ঘোষণা করলেন আনন্দ মাহিন্দ্রা।

কত টাকা ছাড় মিলছে এই গাড়িতে?

মারুতি জিমনিকে টক্কর দিতে মাহিন্দ্রাও পাঁচ দরজার থার আনার কথা জানিয়েছে। দেশের স্বাধীনতা দিবসের দিন প্রথম এই গাড়ি উন্মোচন করা হবে বলে খবর। তবে তার আগেই বিপুল ছাড় পেয়েছে উচ্ছ্বসিত গাড়ি প্রেমীরা। জানা গিয়েছে Mahindra Thar-এর উপর ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে।

বহু মানুষের পছন্দের গাড়ি এই থার। ডাইনামিক ডিজাইন তার সঙ্গে অফ-রোডিং দক্ষতা যার ফলে গাড়িটি ভারতীয় বাজারে নিজের এক আলাদাই পরিচয় স্থাপন করেছে। অটো রিপোর্ট অনুযায়ী, নতুন মাহিন্দ্রা থার-এর উপর ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার চলবে জুলাই মাস পর্যন্ত।

কোন ভ্যারিয়েন্টের উপর মিলছে এই ছাড়?

এই সুবিধা মিলবে সকল পেট্রল এবং ডিজেল ৪x৪ ভেরিয়েন্টের উপর। এই গাড়ির যে ২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে তা সর্বোচ্চ ১৫০ হর্সপাওয়ার তৈরি করে এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে তা সর্বাধিক ১৩০ ব্রেক হর্সপাওয়ার তৈরি করে।

এই দুই ইঞ্জিনের মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে। গাড়ির জনপ্রিয়তার বাড়ার ফলে ওয়েটিং পিরিয়ডও বেড়েছে ব্যাপক ভাবে। নতুন গাড়ির চাবি হারে পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের।

কী খবর মিলছে এই গাড়ির নতুন ভার্সনের বিষয়ে?

মাহিন্দ্রা থার-এর ফোর হুইল ড্রাইভ ভার্সনের দাম বর্তমানে ১৩.৪৯ লক্ষ থেকে ১৬.৭৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে যে খবরটি সবথেকে বেশি সাড়া ফেলেছে তা হল এই গাড়ির ৫ দরজার ভার্সন। একই ইঞ্জিন এবং ৪x৪ ও ৪x২ বিকল্প নিয়ে হাজির হতে চলেছে এই গাড়ি। আগামী ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতার দিবসের দিন দক্ষিণ আফ্রিকায় গাড়িটির উপর থেকে পর্দা সরাবে এই সংস্থা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles