খুব কম দামে দুর্ধর্ষ ফিচার্সের স্মার্টফোন নিয়ে হাজির Infinix, ফোনের ব্যাটারি ও ক্যামেরার ব্যাপারে জানতে চমকে যাবেন

একটা ভালো স্মার্টফোন কিনতে চান অনেকেই। স্মার্টফোন এখন আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসই হয়ে গিয়েছে বলা যায়। তবে কম দামের স্মার্টফোন কিনতে গেলেই আমরা মনে করি হয়ত তাতে সেরকম ভালো কোনও ফিচার্স থাকবে না। তবে এবার সেই ধারণা ভুল প্রমাণ করতে দারুণ কম দামে এবার দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে এল Infinix। নাম Infinix Smart 8HD।

কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?

  • Infinix Smart 8HD ফোনে থকাবে ৬.৬ ইঞ্চির HD+ সানলাইট রিডেবল ডিসপ্লে।
  • এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচার ও একটি সাই-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ফপ্লে সিকিওরিটির দিক থেকে ফোনটি আরও জোরদার হবে।
  • এই ফোনের 90Hz পাঞ্চ-হোল ডিসপ্লে চমৎকার ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্সও দিতে পারে।
  • এই ফোনে সফটওয়্যার হিসেবে Android 13 Go। এর সঙ্গে রয়েছে XOS 13 অপারেটিং সিস্টেম।
  • এই ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি।
  • পারফরম্যান্সের দিক থেকে Infinix Smart 8HD একটি UniSOC T606 প্রসেসরের সাহায্যে চালিত হবে।
  • এই প্রসেসরটি পেয়ার করা থাকছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • এই ফোনে প্রাইমারি সেন্সর পিছনে একটি ১৩ মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা রয়েছে।
  • এছাড়া আকর্ষণীয় লাইটিংয়ের জন্য ক্যামেরা মডিউলেই রয়েছে কোয়াড LED রিং ফ্ল্যাশ।
  • সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

কত দাম এই স্মার্টফোনের?

এই স্মার্টফোনের ৩ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম ৫,৬৯৯ টাকা। যারা অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনবেন তারা ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১৩ ডিসেম্বর থেকে অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টফোন। এই ফোন ক্রিস্টাল গ্রিন, সাইনি গোল্ড, টিম্বার ব্ল্যাক রঙয়ে মিলবে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles