দীপাবলির দারুণ অফার! আইফোন এবার কিনে ফেলুন মাত্র ৮,৫০০ টাকায়, দেরি করলেই কিন্তু সুযোগ হাতছাড়া

আর কিছুদিন বাদেই দীপাবলি। এই সময় নতুন জামাকাপড় কেনার পাশাপাশি অনেকেই নতুন ফোনও কেনেন। এই সময় আবার দীপাবলি উপলক্ষ্যে নানান ছাড়ও মেলে। আইফোন কিনতে কার না ইচ্ছা করে না! কিন্তু আইফোনের যা দাম, তা সাধারণ মধ্যবিত্তদের পক্ষে কেনাটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এবার আইফোন যদি পাওয়া যায় অ্যান্ড্রয়েড ফোনেরও কম দামে, তাহলে? দীপাবলিতে এবার আইফোন কিনুন মাত্র ৮,৫০০ টাকাতেই। iPhone 13-র উপর মিলছে বিশেষ ছাড়।

কী কী ফিচার্স রয়েছে iPhone 13-এ?

  • iPhone 13-এ রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ, যা 4K Dolby Vision HDR রেকর্ডিং সাপোর্ট করে।
  • সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে নাইট মোড সহযোগে একটি ১২ মেগাপিক্সেল ট্রু ডেপথ ফ্রন্ট ক্যামেরাও।
  • এই ফোন ১৭ ঘণ্টার ভিডিও প্লেব্যাক দিতে পারে।
  • মোটামুটি দেখতে গেলে iPhone 13তে iPhone 14-র মতো প্রায় সব ফিচারই রয়েছে। 

কত দাম এই ফোনের?

২০২১ সালে যখন iPhone 13 লঞ্চ হয়, তখন এই ফোনের দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে চলতি বছরে iPhone 15 লঞ্চ হওয়ার পর এই ফোনের দাম অনেকটাই কমেছে। এখন এই ফোনের দাম ৫৯,৯০০ টাকা। তবে গ্রাহক চাইলে এই iPhone 13 কিন্তু কিনতে পারে মাত্র ৮,৫০০ টাকাতেই। এই ফোনে মিলছে ৪৩,৫০০ টাকার ছাড়।

কোথায় মিলছে এমন অফার?

দুর্গাপুজোর সময় জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ Flipkart এ চলছিল বিগ বিলিয়ন ডেজ সেল। সেই সেলে iPhone 13-র বিক্রি ছিল তুঙ্গে। সেই কারণে এবার দীপাবলির আগে ফ্লিপকার্টের বিগ দিওয়ালী সেলেও iPhone 13-এর উপর দারুণ ছাড় দেওয়া হয়েছে।

।,Flipkart সেলে iPhone 13-এর উপরে ৭,৯০১ টাকা ছাড় দেওয়ার পর ফোনের দাম দাঁড়াচ্ছে ৫১,৯৯৯ টাকা। গ্রাহকরা যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন, তাহলে মিলবে আরও ১,৫০০ টাকার ছাড়। এরপর এই ফোনের দাম দাঁড়াবে ৫০,৪৪৯ টাকা। গ্রাহক যদি নিজের পুরনো ফোনটি বদলে iPhone 13 কিনতে চান, তাহলে পেয়ে আরও ৪২,০০০ টাকার ছাড় মিলবে। তবে গ্রাহকের বর্তমান ফোনের পরিস্থিতির উপর নির্ভর করছে এই এক্সচেঞ্জ অফার। এইসব অফার মেলালে iPhone 13 গ্রাহকরা পেতে পারেন মাত্র ৮,৪৯৯ টাকাতেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles