সকলের হাতে থাকবে এবার 4G ফোন, মাত্র ৯৯৯ টাকায় 4G ফিচার ফোন আনল Jio, থাকছে UPI সুবিধাও

সকলের হাতে এবার থাকবে 4G ফোন। এমনই ব্যবস্থা করে দিল এবার রিলায়েন্স জিও। নতুন 4G ফোন আনতে চলেছে এই সংস্থা। আর এই ফোনের দাম মাত্র ৯৯৯ টাকা।

আগামীকাল, ৭ই জুলাই শুরু হচ্ছে এই ফোনের বিক্রি। মাত্র ৯৯৯ টাকাতেই গ্রাহক পেয়ে যাবেন 4G ফোন। ফিচার ফোনেই মিলবে 4G পরিষেবা।

আর কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?

এই ফোনে স্ক্রিনের সাইজ ১.৭৭ ইঞ্চি QVGA TFT ডিসপ্লে। রয়েছে এইচডি সাপোর্ট কলিং। এই ফোনে ১,০০০ মেগাহার্টজ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। কবার চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবী করেছে সংস্থা। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও ফোন জ্যাক, ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা, এফএম রেডিও ও ইন্টার্নাল স্টোরেজ।

কী বিশেষত্ব রয়েছে এই ফোনে?

এই ফোনের বিশেষত্ব হল এতে UPI পরিষেবাও মিলবে। জিও ভারত ফোনে Jio Pay অ্যাপ ব্যবহার করা যাবে। পাশাপাশি সিনেমা দেখা ও গান শোনার জন্য থাকছে JioCinema এবং JioSaavn এর সাবস্ক্রিপশন। 23টি ভাষায় ব্যবহার করা যাবে এই ফোন। বাজারে এটির দুটি সিরিজ বিক্রি হবে – JioBharat V2 এবং JioBharat K1 Karbonn।

কীভাবে কিনবেন এই ফোন?

রিলায়েন্স ডিজিটাল তো বটেই, এছাড়াও দেশজুড়ে যে সব জিও রিটেল রয়েছে সেখান থেকেও কেনা যাবে এই ফোন। অনলাইন কোনও প্ল্যাটফর্মে জিও ভারত ফোন কেনার কোনও উপায় রয়েছে কী না, সেই সংক্রান্ত তথ্য এখনও জানায়নি রিলায়েন্স জিও। তবে আশা করা হচ্ছে ৭ই জুলাই ফোনটি লঞ্চ হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করবে সংস্থাটি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles