আমজনতার প্রতিবাদের জেরেই বদল! গ্রাহকদের চাপের মুখে পড়ে রিচার্জ প্ল্যান সস্তা করল Jio, ৫০ টাকাতেই এবার হবে রিচার্জ

Jio Reduced the Price of Recharge Plan: দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় টেলিকম সংস্থা হল জিও। দেশের কোটি কোটি মানুষ এই জিও পরিষেবা ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি আচমকাই রিচার্জ প্ল্যানে দাম অনেকটাই বাড়িয়েছে রিলায়েন্স জিও। আর এর ফলে বেশ সমস্যার মুখে পড়েন আম গ্রাহকরা (Jio Reduced the Price of Recharge Plan)

জিও-র এই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় প্রতিবাদ জানান গ্রাহকরা। অনেকেই আবার জিও থেকে বিএসএনএলে পোর্ট করিয়ে নিচ্ছেন নিজেদের মোবাইল নম্বর। গ্রাহক ধরে রাখতে তাই পিছু হটল জিও। কমানো হল জিও রিচার্জ প্ল্যান (Jio Reduced the Price of Recharge Plan)

মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এবার সস্তার প্ল্যান নিয়ে হাজির জিও (Jio Reduced the Price of Recharge Plan)। এবার ৫০ টাকা দিয়েই করা যাবে মোবাইল রিচার্জ। এছাড়াও ১০১ টাকা ও ১৫১ টাকারও রিচার্জ প্ল্যান আনল জিও।

সেই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক (Jio Reduced the Price of Recharge Plan)

জিও-র ১৫১ টাকার রিচার্জ প্ল্যানঃ

অতিরিক্ত ডেটার প্রয়োজনে ১৫১ টাকার রিচার্জ প্ল্যান এনেছে জিও। এটি ডেটা বুস্টার প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৯ জিবি ডেটা পাবেন। সঙ্গে মিলবে আনলিমিটেড 5G ডেটাও। তগে এই প্ল্যানটি শুধুমাত্র সেই সব গ্রাহকরাই রিচার্জ করতে পারবেন, যারা আগেই এক বা দুই মাসের জন্য দৈনিক ১ জিবি বা ১.৫ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করেছেন।

জিও-র ১০১ টাকার রিচার্জ প্ল্যানঃ

 এই রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পাবেন ৬ জিবি 4G ডেটা। তবে এই প্ল্যানটি শুধুমাত্র সেই গ্রাহকরাই নিতে পারবেন, যারা আগেই ১.৫ জিবি বা ১ জিবি দৈনিক ডেটা সমেত দুই মাসের প্ল্যান রিচার্জ করেছেন। এটিও একটি ডেটা বুস্টার প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করলে, জিও-র এই প্ল্যানের বৈধতা গ্রাহকের সক্রিয় প্ল্যানের সমান হয়ে যাবে।

জিও-র ৫১ টাকার রিচার্জ প্ল্যানঃ  

জিও এনেছে ৫১ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা পাবেন। এর পাশাপাশি মিলবে ৩ জিবি 4G ডেটা। গ্রাহক যদি আগে ১.৫ জিবি দৈনিক ডেটা সহ এক মাসের প্ল্যান নিয়ে থাকেন, তাহলেই তিনি 5G ডেটার জন্য এই ৫১ টাকার অতিরিক্ত প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা গ্রাহকের সক্রিয় প্ল্যানের সমান হবে। 

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles