স্টারলিংকের আগেই চমক Jio-র! বাজারে এল হাই-স্পিড ওয়াইফাই সিক্স রাউটার

স্টারলিংক ভারতে এখনও পুরোপুরি যাত্রা শুরু করেনি ঠিকই, তবে তার আগেই দেশের ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে একধাপ এগিয়ে গেল Jio। এলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ইতিমধ্যেই লাইসেন্স পেলেও, সেটি বাজারে সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়তে সময় লাগবে। আর সেই ফাঁকেই Jio আনল তাদের উন্নত মানের নতুন ওয়াইফাই সিক্স রাউটার।

নতুন রাউটারে কী কী সুবিধা থাকছে?
Jio-র এই নতুন রাউটারটি এমনভাবে তৈরি, যা একইসঙ্গে ১০০-রও বেশি ডিভাইসে সংযোগ দিতে পারবে, তাও আবার কোনো গতির সমস্যা ছাড়াই। সংস্থার দাবি, এটি ভারতের ইন্টারনেট সংক্রান্ত নানা সমস্যা যেমন– সিগন্যাল ড্রপ, স্লো স্পিড, কানেক্টিভিটি সমস্যা—সেগুলোর একেবারে স্থায়ী সমাধান দিতে পারে।

এই রাউটারটি এমনকি হাই রেজোলিউশনের গেম খেলার ক্ষেত্রেও উপযোগী। বাড়ির প্রতিটি সদস্য যদি একসঙ্গে ভারী কাজেও ইন্টারনেট ব্যবহার করেন, তবুও কোনও সমস্যা হবে না। এতে থাকছে ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড সাপোর্ট, ফলে গতি ও সংযোগের দিক থেকেও এটি দুর্দান্ত পারফর্ম করবে।

গতি, নিরাপত্তা এবং আরও অনেক কিছু

Jio জানিয়েছে, এই রাউটারের সর্বোচ্চ ডেটা স্পিড পৌঁছতে পারে ৬০০০ Mbps পর্যন্ত। শুধু তাই নয়, পাসওয়ার্ড হ্যাকিং বা তথ্য চুরি রুখতে থাকছে উন্নত সিকিউরিটি ফিচার। আর সবচেয়ে বড় কথা, এটি সম্পূর্ণ ওয়্যারলেস। ফলে আলাদা করে কোনও LAN তার বা ইন্টারনেট ক্যাবলের প্রয়োজন হবে না। বাড়ি কিংবা অফিস—যেকোনও জায়গাতেই সহজে ব্যবহার করা যাবে।

দাম কত?

আরও পড়ুনঃ Pak Army officer captured Abhinandan Varthaman killed: পাক সেনার গুলিতে ১১ টিটিপি জঙ্গি নিহত, পাল্টা হামলায় মৃত্যু অভিনন্দনকে বন্দি করা অফিসারের!

রিপোর্ট অনুযায়ী, Jio-র এই হাই-স্পিড রাউটারের দাম ৫,৯৯৯ টাকা। একবার এই রাউটার কিনে নিলে দীর্ঘদিনের জন্য দ্রুতগতির, নিরবিচারে ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলবে। সংস্থার দাবি, এটি গড়ে ৪৮০০ Mbps স্পিড দিতে সক্ষম, যা আজকের দিনে অধিকাংশ গ্রাহকের প্রয়োজন মেটাতে যথেষ্ট। সব মিলিয়ে বলা যায়, স্টারলিংকের আগেই ভারতের ডিজিটাল বাজারে বড়সড় চমক দিল Jio।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles