নতুন বছর পড়তে এখনও দু’সপ্তাহ বাকি। এর আগেই বড় সুখবর এল বাইক রাইডারদের জন্য। বাইকের দামে বড়সড় ছাড় দিচ্ছে Kawasaki। নিঞ্জা, ভালকান-সহ একাধিক বাইকের দাম কমিয়েছে সংস্থা।
সম্প্রতি W175 Street এডিশনের বাইক লঞ্চ করেছে সংস্থা। এই বাইকের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট W175 এর দাম ২৫,০০০ টাকা কমিয়েছে কোম্পানি। এই বাইকের পুরনো দাম ছিল ১.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা এখন কমে হয়েছে ১.২২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি সংস্থার এন্ট্রি-লেভেল মোটরসাইকেল। অন্যদিকে Kawasaki W175 স্ট্রিট এডিশনের দাম হয়েছে ১.৩৫ লক্ষ টাকা। যা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের থেকে ১৩,০০০ টাকা বেশি দাম।
এই বাইকগুলোর দাম কমানো হয়নি বরং ডিসেম্বরে ছাড়ের ঘোষণা করা হয়েছে। ফেস্টিভ অফার হিসাবে মিলবে এই ছাড়। ২০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা।
কোন কোন বাইক কত টাকা ছাড় থাকছে, জেনে নেওয়া যাক-
- Kawasaki Versys 650: এটি একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। দাম77 লাখ টাকা। বাইকে 20,000 টাকা ছাড় রাখা হয়েছে।
- Kawasaki Ninja 650: কাওয়াসাকি নিনজা সুপারস্পোর্ট মোটরসাইকেল। যার দাম16 লাখ টাকা। এতে 35,000 টাকা ছাড় পাবেন।
- Kawasaki Ninja 400: একই বাইক তবে কম 400 সিসি ইঞ্জিন। দাম রয়েছে24 লাখ টাকা। ছাড় রয়েছে 35,000 টাকা।
- Kawasaki Vulcan S: এটি একটি ত্রুজার বাইক। যাতে সবথেকে বেশি ডিসকাউন্ট দিয়েছে সংস্থা। বাইকের দাম10 লাখ টাকা। ছাড় মিলবে 60,000 টাকা।
মোট কথা, ডিসেম্বরে নতুন বাইক লঞ্চ করার পাশাপাশি আগের বাইকেও ভরপুর অফার দিচ্ছে Kawasaki। এই কোম্পানির নানান রেঞ্জের মডেলেই থাকছে এমন ছাড়। যেমন রেট্রো-কমিউটার বাইক W175, সুপারস্পোর্ট মোটরসাইকেল Ninja 400 ও 650, অ্যাডভেঞ্চার বাইক Versys 650 এবং ত্রুজার বাইক Vulcan S-এ মিলছে আকর্ষণীয় ছাড়।





