সামনেই পুজো। চারিদিকে এখন সাজো সাজো রব। এই সময় অনেকেরই ইচ্ছা থাকে নতুন গাড়ি কেনার। তেমন কোনও ইচ্ছা যদি আপনারও থেকে থাকে, তাহলে এখনই চলে যান মারুতির শো-রুমে। কারণে নানান গাড়িতে এখন মারুতি দিচ্ছে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়। এর মধ্যে রয়েছে Alto, S-Presso, Celerio এর পেট্রোল ও সিএনজি গাড়িগুলি।
ঠিক কোন কোন গাড়িতে এমন ছাড় দিচ্ছে কোম্পানি, দেখে নেওয়া যাক-
- কোম্পানির সবথেকে বেশি বিক্রি হয় যে গাড়ি অর্থাৎ Maruti Swift তার পেট্রল ও সিএনজি দুই মডেলেই ২৫,০০০ টাকা কনজিউমার অফার মিলছে। আবার ১৯,০০০ টাকা ও ১৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্টও পাওয়া যাবে এই গাড়িতে।
- Maruti Alto 800 পেট্রল ও সিএনজি ভেরিয়েন্টে এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট মিলিয়ে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।
- Maruti Celerio এর পেট্রল ভেরিয়েন্টে ৩৫,০০০ টাকা পর্যন্ত কনজিউমার অফার দিচ্ছে কোম্পানি। আর থাকছে ২৪,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট।
- ৩০,০০০ টাকা কনজিউমার অফার মিলবে Maruti Alto K10 গাড়ির পেট্রল ভেরিয়েন্টে। আবার ১৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্টও মিলছে এই গাড়িতে।
- এই গাড়িরই সিএনজি মডেলে মিলবে ২০,০০০ টাকা পর্যন্ত কনজিউমার অফার এবং ১৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট।
- Maruti S-Presso গাড়ির সিএনজি মডেলে ৩০,০০০ টাকা এবং পেট্রল গাড়িতে ২০,০০০ টাকা পর্যন্ত কনজিউমার অফার মিলবে। আবার ৩০,০০০ টাকা পর্যন্ত কনজিউমার অফার এবং ২৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাবে। গাড়ির CNG মডেলেও থাকছে ৫০,০০০ টাকা পর্যন্ত সুবিধা।
- Maruti WagonR গাড়ির পেট্রল ও সিএনজি ভেরিয়েন্ট দুই মডেলের সর্বোচ্চ ৪৪,০০০ পর্যন্ত অফার রাখা হয়েছে। এই গাড়ির ১ লিটার এবং ১.২ লিটার পেট্রল মডেলে মিলবে সুবিধা।






