উৎসবের মরশুমে বড় সুখবর, একাধিক গাড়িতে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি, দেখে নিন গাড়ির তালিকা

কিছুদিন পরই শুরু হচ্ছে উৎসবের মরশুম। এবার উৎসব শুরু হবে নতুন গাড়ি কিনে। নিজেদের একাধিক গাড়িতে দারুণ ছাড় দিচ্ছে মারুতি। দেশের সমস্ত শোরুমেই মিলবে এমন ছাড়, এমনটাই জানিয়েছে মারুতি।

একাধিক এরিনা গাড়িতে দারুণ ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। এর মধ্যে বেশীরভাগই হ্যাচব্যাক। কর্পোরেট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, নানান বিষয়ের উপরেই মিলছে ছাড়।

কোন কোন গাড়িতে ছাড় দিচ্ছে মারুতি, দেখে নেওয়া যাক এক ঝলকে-

মারুতি সুজুকি সেলেরিও

মারুতির আরও একটি হ্যাচব্যাক সেলেরিও। যেখানে সর্বাধিক ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। এই ছাড় গাড়ির টপ-স্পেক ভেরিয়েন্টের জন্য। কিন্তু বেস ভেরিয়েন্টে ৩০,০০০ টাকা পর্যন্ত দাম সাশ্রয় করা যাবে। চার চাকায় রয়েছে ১ লিটার পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৭ হর্সপাওয়ার শক্তি উত্পন্ন করতে পারে সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স।

মারুতি অল্টো K10

এই গাড়ির পেট্রল ভার্সনে থাকছে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা এবং সিএনজি ভার্সনে সর্বাধিক ৩২,০০০ টাকা পর্যন্ত ছাড়। গাড়িতে পাবেন ১ লিটার ৩ সিলিন্ডার K10C পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৭ হর্সপাওয়ার এবং ৮৯ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। গাড়িটির উপর এই ছাড় ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া যাবে।

মারুতি সুজুকি ওয়াগন আর

কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া চার চাকাগুলির মধ্যে একটি ওয়াগন আর। এই গাড়িতে সেপ্টেম্বর মাসে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। গাড়ির বেস ভেরিয়েন্টগুলিতেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এ ছাড়া গাড়ির CNG VXi এবং LXi মডেলে মিলবে ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

মারুতি সুজুকি এস-প্রেসো

মারুতি সুজুকির এই গাড়িতে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টের মডেলে মিলবে ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বাজারে এই চার চাকার এক্স-শোরুম দাম ৪.২৬ লাখ টাকা। এটিতে রয়েছে ১ লিটার পেট্রল ইঞ্জিন যা সর্বাধিক ৬৭ হর্সপাওয়ার শক্তি উত্পাদন করতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles