ব্যবহার করেন নাকি ‘Zoom’ অ্যাপ? সতর্ক হন, হতে পারে তথ্য-ফাঁস! জানালো স্বরাষ্ট্র মন্ত্রক।

বাইরে বেরোনো এখন মানা। করোনা সতর্কতায় তাই লকডাউনের নিয়ম মেনে ঘরেই থাকতে হচ্ছে সবাইকে। কিন্তু তাই বলে কি প্রিয়জনদের সঙ্গে দেখা হবে না? তাই ঘরে থেকেই ভিডিয়ো কলের মাধ্যমে অন্যত্র থাকা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকেই। ব্যবহার করছেন জুম Zoom-এর মতো অ্যাপ। শুধু তাই নয়, বিভিন্ন কর্পোরেট কোম্পানি থেকে স্কুল, কলেজ ব্যবহার করা হচ্ছে এই Zoom অ্যাপ।

কিন্তু, এবার সেই অনলাইন ভিডিয়ো কলিং প্ল্যাটফর্মই ডেকে আনতে পারে বড় বিপদ। অভিযোগ উঠেছে গ্রাহকদের তথ্য বিক্রি করছে এই অনলাইন প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার এক নির্দেশিকায় নেটিজেনদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Zoom কোনও ব্যক্তি বা সংস্থা কারোর জন্য মোটেই নিরাপদ মাধ্যম নয়। এই অ্যাপটি সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এনেছিল এক সাইবার সুরক্ষা সংস্থা। তারা অভিযোগ করেছিল, ৫ লাখ গ্রাহকের ইমেল, পাসওয়ার্ড-সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবের মাধ্যমে কেনাবেচা করেছে Zoom। অর্থাৎ, ইউজারের ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া হয়েছে হ্যাকারদের হাতে। এই দাবি ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই একে একে Zoom-কে নিষিদ্ধ করেছে বহু সংস্থা। আমেরিকার FBI-ও দেশবাসীকে এই অ্যাপ ব্যবহার নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে। তাই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকও সাধারণ মানুষদের সতর্ক-এর সাথে সাথে সরকারী দপ্তরে এই অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল।

আরও অন্যান্য খবর