একদিকে যখন দেশের বড় বড় টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন 5G আনতে একে অপরকে টেক্কা দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এখনও 3G-তেই আটকে রয়েছে। তবে তাদের নানান প্ল্যান যে অন্যান্য টেলিকম সংস্থার প্ল্যান থেকে সস্তা, তা বলার অপেক্ষা রাখে না। এবার এক নতুন প্ল্যান নিয়ে হাজির BSNL। এই নতুন প্ল্যানের জেরে আপনি দৈনিক মাত্র ৫ টাকা খরচ করলেই ৯০ দিনের জন্য সবকিছু আনলিমিটেড পেতে পারবেন।
BSNL-র ৯০ দিনের প্ল্যান
BSNL-এর ৯০ দিনের প্রিপেইড প্ল্যানটির জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। এই প্ল্যানের দাম ৪৩৯ টাকা। যারা ভারতের মধ্যে কল করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান খুঁজছেন তাদের জন্য BSNL-এর ৪৩৯ টাকার প্ল্যানটি একেবারে উপযুক্ত। এই প্ল্যানে ৯০ দিনের বৈধতা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০-টি এসএমএস পেয়ে যাবেন। অর্থাৎ হিসাব করে দেখলে, এই আনলিমিটেড প্ল্যানের জন্য আপনার প্রতিদিন খরচ হবে মাত্র ৫ টাকা।
কিন্তু এই প্ল্যানে আপনি কোনও ডেটা পাবেন না। আপনার যদি ডেটার প্রয়োজন না হয়, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। এটি কম দামের একটি প্ল্যান। দেশে বিএসএনএল-এর ব্যাপক কভারেজ রয়েছে, তাই ব্যবহার করতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে Jio-র ৯০ দিনের প্ল্যানে কী রয়েছে?
Jio-এর ৭৪৯ টাকার প্ল্যান ৯০ দিনের বৈধতা পেয়ে যাবেন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। এইভাবে ব্যবহারকারীরা মোট ১৮০ জিবি ডেটা পাবেন। এছাড়াও ৯০ দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা, Jio TV, Jio Cinema, Jio সিকিউরিটি এবং Jio ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। সঙ্গে প্রতিদিন ১০০টি করে SMS পাবেন।





