গুগল ম্যাপ থেকে এবার জানুন নিকটবর্তী করোনা পরীক্ষা কেন্দ্রের নাম ঠিকানা ও অবস্থান

এবার গুগল দেবে আপনার নিকটবর্তী করোনা পরীক্ষাকেন্দ্রের খোঁজ। চলতি করোনা সংকটে এবার নতুন এক ফিচার যোগ করল গুগল। এবার থেকে ভারতেও গুগলের মাধ্যমেই সকলে জানতে পারবেন নিকটবর্তী করোনা পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে।

এতদিন গুগলের মাধ্যমে বাড়ির ঠিকানা, অচেনা রাস্তা থেকে রেস্তোরাঁ, হোটেল, সব কিছু এক ক্লিকেই চলে আসত। এবার সেই গুগলই আপনাদের জন্য আনছে এই নতুন কোভিড-১৯ ফিচার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও মাইগভ অ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে গুগল। এমনকি ইংরেজি ছাড়াও আরও আটটি ভাষা যেমন বাংলা, হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড়, গুজরাতি ও মারাঠিতে মিলবে এই সুবিধা।

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সার্চ রেজাল্ট পেজে ‘টেস্টিং’ নামের একটি নতুন ট্যাব যোগ হয়েছে। সেখানেই সমস্ত করোনা পরীক্ষা কেন্দ্রের হদিশ দেওয়া থাকবে। পাশাপাশি সেই সমস্ত সেন্টারে গিয়ে পরীক্ষা করার আগে কী কী করতে হবে, সেটাও জানিয়ে দেবে গুগল। গুগল ম্যাপে গিয়ে করোনাভাইরাস টেস্টিং বা কোভিড টেস্টিং টাইপ করলেই চলে আসবে সমস্ত নিকটবর্তী করোনা পরীক্ষা কেন্দ্রের নাম ঠিকানা ও অবস্থান। নিঃসন্দেহে এই নতুন ফিচার যে মানুষকে ভীষণ সহায়তা দেবে তা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment