চীন ভারতের সম্পর্কে ফের হস্তক্ষেপ আমেরিকার, ‘চীনের বিরুদ্ধে ভারতের পাশে আছি’ বার্তা ওয়েলসের

চীন এবং ভারতের মধ্যে পরিস্হিতি আগের থেকে সামান্য উন্নত হতে না হতেই ফের দু’দেশের সম্পর্কের ফায়দা ওঠাতে ব্যস্ত হয়ে পড়ল আমেরিকা। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস স্পষ্ট বার্তা দিয়েছেন, ভারত চীনের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে তাতে মার্কিন মুলুক সর্বদা তাদের পাশে থাকবে।

বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্র হল চীন এবং আমেরিকা। করোনার আবহে তাদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে তা কারোর জানতে বাকি নেই। তাই চীনকে প্রতি মুহূর্তে অপদস্ত করার প্রচেষ্টা করছে আমেরিকা। এরই মাঝে ভারতের সাথে চীনের সমস্যাকে হাতিয়ার করে চীনের সাথে শত্রুতা বজায় রাখতে চায় আমেরিকা। তাই ভারতকেও পাশে চাইছে আমেরিকা বলে মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি লাদাখ নিয়ে ভারত ও চীনের সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্তকারী হওয়ার প্রস্তাব রেখেছিল আমেরিকা। কিন্তু তাতে ভারত বা চীন কেউই সম্মতি জানায়নি।

যদিও সুযোগ সন্ধানী আমেরিকা পররাষ্ট্র-এর ব্যাপারে নাক গলাতে কখনো পিছপা হয় না। তাই আবার সীমান্ত সমস্যার প্রসঙ্গ টেনে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ওয়েলস ট্যুইটে লেখেন, ভারত ও চীনের মধ্যে সমস্যার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো সমস্যার সূত্রপাত ঘটে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা ভারতের পাশে থাকবে।

এদিন ট্যুইটে তিনি হ্যাশট্যাগ #USindia dosti #india ব্যবহার করেন। এরই মধ্যে ভারতকে মার্কিন মুলুকের নাম উল্লেখ করে তাদের অযাচিত হস্তক্ষেপের বিষয় সতর্ক করল চীন। বেজিং এর তরফে জানানো হয় ভারত ও চীনের মধ্যে যেন মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করতে না পারে। চীনের আশঙ্কা নয়াদিল্লি ও বেজিংয়ের এই টানাপোড়েনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমেরিকা। তাই আমেরিকাকে মধ্যস্ততা করতে দেওয়ার ভুল যেন না করে দিল্লি।

উল্লেখ্য, গত মাস দুয়েক ধরেই চীন ও ভারতের সেনার মধ্যে হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে ওঠে লাদেখ সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই নিয়ে এর আগেও চীনকে তীব্র আক্রমণ করেছে আমেরিকা। আমেরিকার ‘হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটি’র প্রধান ইলিয়াড এনজেল ভারতের বিরুদ্ধে চীনের এ হেন আচরণের কড়া নিন্দা করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “চীন যেন নিয়ম মেনে চলে কূটনৈতিক পন্থার সাহায্য মেনে সীমান্ত সমস্যার সমাধান করে। ভারত ও চীনের মধ্যে চীন যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমি খুবই চিন্তিত।” এছাড়াও তার তীব্র কটাক্ষে উঠে এসেছে, ‘চীন আরও একবার বুঝিয়ে দিল তারা আন্তর্জাতিক নিয়মবিধি অমান্য করে অকারণ প্রতিবেশী দেশকে উত্তপ্ত করতে পছন্দ করে। প্রত্যেকটা দেশকেই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু চীন তা মানে না। তাই চীনকে আর্জি জানাচ্ছি, যাতে তারা সুষ্ঠুভাবে কূটনীতির মাধ্যমে ভারতের সাথে সীমান্ত সমস্যার দ্রুত সমাধান করে নেয়।

RELATED Articles

Leave a Comment