এর আগেও বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি নিত্মান ভাঙার নির্দেশ দিয়েছেন। তা ভাঙার জন্য বুলডোজার ব্যবহার করার কথা বলেছেন তিনি। এবার ফের বেআইনি নির্মাণ সংক্রান্ত এক মামলায় তাঁর করা মন্তব্য শোরগোল ফেলে দিল।
কোন মামলায় মন্তব্য বিচারপতির?
হাওড়ার লিলুয়াতে এক প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ করেন সন্ধ্যা ঘোষ নামের এক অভিযোগকারিণী। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। এর আগে আদালত নির্দেশ দিয়েছিল যাতে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। কিন্তু মামলাকারী জানান যে আদালতের নির্দেশের পরও সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়নি।
মামলার শুনানিতে কী বলেন বিচারপতি?
আজ, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। রাজ্যের নানান জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে এদিন ফের একবার ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই বেআইনি নির্মাণের প্রোমোটারকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেন।
এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “পুলিশ, নির্মাণকারীর দালালের কাজ করছে। পার্থ ঘোষকে আদালতে হাজির করুন। নেতাজি ইনডোরে খুঁজুন, আজ তাঁকে ওখানে পাবেন”। এদিন বিচারপতি পুলিশকে নির্দেশ দেন যাতে বিকেল সাড়ে তিনটের মধ্যে নির্মাণকারীকে আদালতে হাজির করানো হয়। এর পাশাপাশি ওই নির্মাণ বেইয়ানি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশও দেন বিচারপতি।
এদিন বিচারপতি আরও বলেন, “একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয় তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে”।
প্রসঙ্গত, এর আগেও নানান মামলায় একাধিক পর্যবেক্ষণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর এক একটা পর্যবেক্ষণ শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য-রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি মামলা এখন হাইকোর্টের নতুন বেঞ্চে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত মামলা এখন আর নেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!