Airtel হোক বা Jio, নানান টেলিকম সংস্থাগুলিই ইঁদুরের দৌড়ে এগিয়ে থাকার জন্য মাঝেমধ্যেই নানান দুর্দান্ত সব প্ল্যান এনে গ্রাহকদের চমক দেয়। কে কত কম দামে কত ভালো প্ল্যান আনতে পারবে, তা নিয়েই চলে প্রতিযোগিতা। আমরা সকলেই ফোনের রিচার্জ করানোর পাশাপাশি এখন নানান ওটিটি প্ল্যাটফর্মগুলির পিছনেও প্রতি মাসে টাকা খরচ করে থাকি। তবে এবার যদি এমন হয় যে একবার রিচার্জ করলেই তাতে ডেটা ও একাধিক ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেসেসের সুযোগ মিলবে, তাহলে কেমন হবে বলুন তো ব্যাপারটা? এবার Airtel নিয়ে এল তেমনই এক দুর্ধর্ষ প্ল্যান যাতে ১৪৮ টাকা দিয়ে রিচার্জ করলেই মিলবে দারুণ দারুণ সব অফার।
জেনে নেওয়া যাক Airtel-র ১৪৮ টাকার প্ল্যান সম্পর্কেঃ
একটি নতুন প্রিপেইড প্ল্যান ঘোষণা করেছে Airtel। এই প্ল্যানে গ্রাহকরা ১৪৮ টাকা দিয়ে রিচার্জ করলে ১৫ GB ডেটা পাবেন। এটি আসলে একটি অ্যাড-অন প্ল্যান। প্রথমে একটি বেস প্ল্যান রিচার্জ করতে হবে গ্রাহককে। তারপর এই ১৪৮ টাকার রিচার্জটি করলে অতিরিক্ত ডেটা মিলবে। বেস প্ল্যানটি যতদিন বৈধ থাকবে, ততদিনই এই প্ল্যানটিও বৈধ থাকবে।
কী কী সুবিধা মিলবে Airtel-র এই প্ল্যানে?
Airtel-র এই নতুন প্ল্যানে কিন্তু টকটাইম বা SMS-র সুবিধা মিলবে না। এই প্যাকের সবচেয়ে বিশেষত্ব হল গ্রাহকরা বিনামূল্যে Airtel Xstream Play সাবস্ক্রিপশনের মাধ্যমে ১৫টি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন। এই প্যাকের মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দসই ভিডিও সিরিজ, সিনেমা, টিভি চ্যানেল, লাইভ টিভি এবং অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।
কোন কোন ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে এই প্ল্যানের মাধ্যমে?
Airtel-র নানান প্রিপেইড প্ল্যানগুলিতে Xstream Play অফার করছে। Xstream প্লে প্ল্যাটফর্ম গ্রাহকদের ১৫টিরও বেশি ওভার-দ্য-টপ (OTT) কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়। এই OTT প্ল্যাটফর্মগুলি হল- Netflix, Amazon Prime Video, JioCinema, Zee5, Voot, Disney+ Hotstar, SonyLI। ALT বালাজি, Eros Now, Hoichoi, Hungama Play, Sun NXT, ShemarooMe, Lionsgate Play এবং TVF Play এর মতো অনেক অ্যাপেরও অ্যাক্সেস পাবেন গ্রাহকরা।






