যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এল এক বড় সুখবর। আর কোনও লিখিত পরীক্ষা নয়, এবার শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই পেয়ে যান সরকারি চাকরি। নিয়োগ চলছে কলকাতা পুরসভায়। সংশ্লিষ্ট পুরসভার ওয়েবসাইটে এই চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করছে কলকাতা পুরসভা।
শূন্যপদ
কলকাতা শহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করবে কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫৯টি শূন্যপদে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা
এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা বাঞ্ছনীয় প্রার্থীদের। একইসঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করার অভিজ্ঞতা থাকা আবশ্যিক। এর পাশাপাশি আবেদনের জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনেরও প্রয়োজন।
বয়সসীমা
মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। ২০২৩ সালের ১ অগস্ট অনুযায়ী আবেদনকারীদের নির্দিষ্ট বয়সসীমার মধ্যে বয়স থাকতে হবে।
বেতন
সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে মাসিক ২৪ হাজার টাকা বেতন পাবেন প্রার্থীরা। দিনে মোট চার ঘণ্টা ডিউটি করতে হবে চিকিৎসকদের।
কীভাবে আবেদনপত্র করতে হবে
আবেদনপত্র সংগ্রহ করার জন্য প্রার্থীদের প্রথমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট http://www.kmcgov.in-তে হবে। এরপর ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা না হলে বাতিল করা হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের খুঁটিনাটি
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ আগস্ট ইন্টারভিউ নেওয়া হবে প্রার্থীদের। ওইদিন সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে। ঠিকানা- ২৫৪, তৃতীয় তলা, পিএমইউ, কলকাতা সিটি এনইউএইচএম সোশ্যাইটি, ৫, এস.এন ব্যানার্জি রোড, কলকাতা ৭০০০১৩। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছতে হবে প্রার্থীদের।





