Apple Airpods Pro কেনার ইচ্ছা তো অনেকেরই থাকে। কিন্তু অতিরিক্ত দামের জন্য পিছিয়ে যান সকলে। কিন্তু এবার ২৭,০০০ টাকার এই ইয়ারবাড মিলছে মাত্র ৫৪০ টাকাতেই। আর এই ইয়ারবাডে কেনার জন্য এবার ভিড় জমিয়েছেন মানুষ।
Apple Airpods Pro-এর ফিচার্স কী কী?
- হালকা ওজনের এই ইয়ারবাডে রয়েছে সিলিকন ইয়ারটিপস।
- এই ইয়ারবাডে রয়েছে Magsafe চার্জিং কেস এবং USB-C কানেক্টিভিটি।
- এতে রয়েছে IP54 ডাস্ট ও ওয়াটার রেসিসট্যান্ট ফিচার।
- এই ইয়ারবাডে একাধিক কন্ট্রোল পাবেন। ইয়ারবাডে তিনবার প্রেস করলে আগের অডিওতে ফিরে যাবেন, সোয়াইপ আপ/ডাউন ভলিউম বাড়ানো কমানো যাবে, দু’বার প্রেস করলে কল বন্ধ হয়ে যাবে ইত্যাদি।
- ইয়ারবাডে লিসেনিং টাইম ৩০ ঘণ্টা আর টক টাইমের সুবিধা ২৪ ঘণ্টা।
- সিঙ্গেল চার্জে ইয়ারবাডে ৬ ঘণ্টা লিসেনিং টাইম পাবেন।
- এই ইয়ারবাডে ব্লুটুথ3 কানেক্টিভিটি এবং অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন ফিচার (ANC)।
- এই ইয়ারবাডে আইফোন 11 থেকেআইফোন 15 অবধি যত মডেল রয়েছে প্রত্যেকটিতে সাপোর্ট করে। আইফোন ছাড়া আইপ্যাড টাচ ও ম্যাকবুকেও কানেক্ট করা যায় এয়ারপডস প্রো।
কত দাম Apple Airpods Pro-এর
১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফ্লিপকার্টের বিগ বাচাত সেল। অ্যাপেল এই ইয়ারবাডের দাম রেখেছে ২৬,৯৯০ টাকা। এই দামের উপর ১৬,৪৫০ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’স সেলেও এই ইয়ারবাডে দারুণ ছাড় দেওয়া হয়েছিল। এবার ফ্লিপকার্ট বিগ বাচাত ধামাল সেলেও দেওয়া হচ্ছে ছাড়।
ফ্লিপকার্টে বর্তমানে এয়ারপডস প্রো বিক্রি হচ্ছে ১৬,৯৯০ টাকায়। এর উপর কেউ যদি ১৬,৪৫০ টাকার ছাড় সম্পূর্ণ পেয়ে যান, তাহলে মাত্র ৫৪০ টাকাতেই কিনে ফেলতে পারবেন এই ডিভাইস। তবে এর জন্য গ্রাহককে নিজের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে হবে। স্মার্টফোন যদি ভালো অবস্থায় থাকে, তাহলে দারুণ ছাড় মিলবে আর মাত্র ৫৪০ টাকায় প্রিমিয়াম এয়ারপডস প্রো কেনা যাবে।





